ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
জুয়েলারি ভেবে রাস্তা থেকে সস্তায় কেনা পাথর মূলত সাড়ে ২৩ কোটির হীরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 29 October, 2021, 3:49 PM

জুয়েলারি ভেবে রাস্তা থেকে সস্তায় কেনা পাথর মূলত সাড়ে ২৩ কোটির হীরা

জুয়েলারি ভেবে রাস্তা থেকে সস্তায় কেনা পাথর মূলত সাড়ে ২৩ কোটির হীরা

অনেকেই টুকটাক সাজের জন্য রাস্তা থেকে সস্তায় জুয়েলারি কিনে থাকেন। তেমনই ব্রিটেনের ৭০ বছরের এক নারী কিনেছিলেন কসটিউম জুয়েলারি পাথর। অবিশ্বাস্য হলেও সত্য যে, সেটি নাকি সাধারণ কসটিউম জুয়েলারি পাথর নয়, বরং ৩৪ ক্যারেটের হীরা। খবর বিবিসির।

গণমাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, ওই হীরার আনুমানিক বাজার মূল্য ২০ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ কোটি ৪৮ লাখ ১ হাজার ১৮৪ টাকা)। নর্থহামবারল্যান্ডে নিজের ঘর পরিষ্কার করার সময় এটি খুঁজে পান ওই নারী, যা অনেক আগে কিনে ঘরে ফেলে রেখেছিলেন।
ওই নারী জানান, বহু বছর আগে কার বুট সেল থেকে এটি কিনেছিলেন অন্যান্য কিছু জিনিসের সঙ্গে। এদিকে, নিলামকারী মার্ক লেন জানান, হীরাটির প্রকৃত দাম আসলে একটি ‘বড় ধাক্কা’ হয়ে এসেছে। ওই হীরাটি পাউন্ড কয়েনের চেয়ে কিছুটা বড়। আগামী মাসে সেটি নিলামে তোলা হবে।

তিনি আরও বলেন, ওই নারী এক ব্যাগ জুয়েলারি নিয়ে আসেন। হীরাটি একটি বক্সের মধ্যে ছিল। সেটির সঙ্গে নিজের ওয়েডিং ব্যান্ড এবং কম দামি কিছু কসটিউম জুয়েলারি নিয়ে এসেছিলেন ওই নারী। পাথরটি পাউন্ড কয়েনের চেয়ে বড় ছিল। আমি ভেবেছিলাম এটি একটি কিউবিক জিরকোনিয়া ছিল। হীরাটি দুই-তিনদিন আমার টেবিলেই পড়েছিল। পরে আমি একটি ডায়মন্ড টেস্টার মেশিনে সেটি পরীক্ষা করি।

পরে আরও নিশ্চিত হওয়ার জন্য বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে আমাদের বিশেষজ্ঞ এটি সার্টিফাই করার পর লন্ডনে আমাদের পার্টনারদের কাছে হীরাটি পাঠাই। সেখান থেবে আমাদের বিশেষজ্ঞরা জানিয়েছে, হীরাটি ৩৪ ক্যারেটের বলেও উচ্ছ্বাসের সঙ্গে জানান মার্ক লেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status