|
তালেবান কূটনীতিক কাজ শুরু করেছে পাকিস্তানে
নতুন সময় প্রতিবেদক
|
![]() তালেবান কূটনীতিক কাজ শুরু করেছে পাকিস্তানে তালেবানের দুই কর্মকর্তা এবং দুই আফগান কূটনীতিক ভয়েস অব আমেরিকাকে বৃহস্পতিবার জানিয়েছেন, তালেবানের কূটনীতিকরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ অন্যান্য শহরের আফগান দূতাবাসে কাজ শুরু করেছেন। ইসলামাবাদে আফগান দূতাবাসে তালেবান কর্মকর্তাদের পাঠানোর নোটিশের কপিও পেয়েছে ভয়েস অব আমেরিকা। এ ব্যাপারে পাকিস্তানি কর্তৃপক্ষ জানায়, তারা তালেবান কর্মকর্তাদের আফগান দূতাবাসে কাজ করার অনুমতি দিয়েছে। যদিও এখন পর্যকন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি পাকিস্তান। কাবুলে পাকিস্তানের রাষ্ট্রদূত মনসুর খানও হোয়াটস অ্যাপে ভয়েস অব আমেরিকাকে তালেবান কর্মকর্তাদের ভিসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও আফগানিস্তানের মানবিক বিপর্যয় ও অস্থিরতা ঠেকাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি তালেবান সরকারের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। যদিও তালেবান সরকারকে স্বীকৃতির ব্যাপারে নিশ্চুত রয়েছে পাকিস্তান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
