ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বিমান বাহিনী প্রধানের রাশিয়া সফর শেষে দেশে প্রত্যাবর্তন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 29 October, 2021, 6:59 PM

বিমান বাহিনী প্রধানের রাশিয়া সফর শেষে দেশে প্রত্যাবর্তন

বিমান বাহিনী প্রধানের রাশিয়া সফর শেষে দেশে প্রত্যাবর্তন

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি সরকারী সফর শেষে গত শুক্রবার (২৯-১০-২০২১) রাশিয়া হতে দেশে প্রত্যাবর্তন করেছেন। উল্লেখ্য যে, বিমান বাহিনী প্রধান স্ব-স্ত্রীক এবং দুইজন সফরসঙ্গীসহ Ministry of Defence, The Russian Federation Ges Federal Service for Military Technical Cooperation (FSMTC) of Russia  এর আমন্ত্রণে  গত ২০ অক্টোবর ২০২১ তারিখে এক সরকারী সফরে রাশিয়ায় গমন করেছিলেন।

সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী  প্রধান Commander in Chief of the Aerospace Forces, Russian Federation, General Surovikin Sergey Vladimirovich এর সাথে এক সৌজন্য সাক্ষাত করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

এছাড়াও, তিনি রাশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ROSOBORONEXPORT এর মহাপরিচালক এবং ন্যাশনাল এভিয়েশন সার্ভিস কোম্পানি (NASC) এর প্রতিনিধির সাথে সৌজন্য সাক্ষাত এবং পেশাগত বিষয়ে আলোচনা করেন। রাশিয়ায় অবস্থানকালে বিমান বাহিনী প্রধান বিভিন্ন বিমান এবং হেলিকপ্টার এর Production Plant সহ রাশিয়ার বিভিন্ন সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করেন।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান সৌহাদ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় ও পেশাগত খাতে পারষ্পরিক সহযোগিতার পরিধি সম্প্র্রসারিত হবে বলে আশা করা যায়। এছাড়াও, এই সফরের মাধ্যমে রাশিয়ার শীর্ষ পর্যায়ের সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সাথে ফলপ্রসু মত বিনিময় করার সুযোগ সৃষ্টি হয়। যার ফলে, বাংলাদেশ বিমান বাহিনীতে উন্নত প্রযুক্তির সংযোজন, সরঞ্জামাদি সংগ্রহ ও রক্ষণাবেক্ষণে গতিশীলতা এবং সক্ষমতা বৃদ্ধির বিশেষ সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা যায় । বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রাশিয়া সফর শেষে দেশে প্রত্যাবর্তনের পূর্বে ইউএই (দুবাই) এ অনুষ্ঠিত ‍‍‍‍‍‍‍‌‌‌‌Dubai Expo-2020 পরিদর্শন করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status