ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
সহজ ম্যাচটাও জিততে পারলো না বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 29 October, 2021, 7:59 PM

সহজ ম্যাচটাও জিততে পারলো না বাংলাদেশ

সহজ ম্যাচটাও জিততে পারলো না বাংলাদেশ

শেষ চার ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৩৩ রান। ক্রিজে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচ প্রায় বাংলাদেশের নিয়ন্ত্রিতই ছিল। কিন্তু ১৭তম ওভারে মাত্র তিন রান দিয়ে অনেকখানি চাপে ফেলেন ডোয়াইন ব্রাভো। শেষ তিন ওভারে ত্রিশ থেকে শেষ ওভারের আগে লিটন ফিরলে লক্ষ্য দাঁঁড়ায় এক ওভারে ১৩। আন্দ্রে রাসেলের কল্যাণে ম্যাচ গড়ায় শেষ বল পর্যন্ত। এক বলে চার দরকার ছিল কিন্তু পারলেন না রিয়াদ। তিন রানে জিতে প্রথম জয়ের দেখা পেল উইন্ডিজ। হেরে বিশ্বকাপ শেষ টাইগারদের।

আজ শুক্রবার ক্যারিবীয়দের দেওয়া ১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ১৩৯ রানে থামে টাইগাররা। ব্যাট হাতে ২৪ বলে দুই চার ও এক ছক্কায় ৩১ রানের লড়াকু ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। এছাড়াও চার বাউন্ডারিতে ৪৩ বলে ৪৪ রান করেন লিটন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status