ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 29 October, 2021, 8:56 PM

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫

রাজধানীর বংশাল থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতাররা হলেন- মো. ফয়সাল, মো. চাঁন মিয়া, মো. পলাশ, মো. নেছার ও মো. নাঈম শেখ।

পুলিশের দাবি, গ্রেফতাররা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ভাড়াটিয়া ডাকাত হিসেবে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় যাত্রী, পথচারীদের টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে থাকে। শুক্রবার (২৯ অক্টোবর) বংশাল থানার ফুলবাড়ীর কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় গোয়েন্দা লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুর রহমান আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা মহানগরীতে মাদক ব্যবসায়ী গ্রেফতারসহ চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান চলছে। এ সময় তথ্য পাই, বংশাল থানার ফুলবাড়ী এলাকায় কিছু লোক ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়।

তিনি বলেন, ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কিছু লোক পালানোর চেষ্টা করলে ফয়সাল, চাঁন মিয়া, পলাশ, নেছার ও নাঈম শেখ নামে পাঁচজনকে গ্রেফতার করা হয়। আর তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চারটি ধারালো ফোল্ডিং চাকু ও একটি লোহার রড।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের এ কর্মকর্তা বলেন, গ্রেফতাররা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ভাড়াটিয়া হিসেবে থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় যাত্রী, পথচারীদের টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে থাকে। বংশাল থানায় মামলা দায়ের করে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status