|
নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে মাঠেই তরুণের মৃত্যু, তৈরি হয়েছে ধোঁয়াশা
নতুন সময় প্রতিবেদক
|
![]() নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে মাঠেই তরুণের মৃত্যু, তৈরি হয়েছে ধোঁয়াশা স্বজনদের পক্ষ থেকে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর দাবি করা হলেও পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, বিদ্যুৎস্পৃষ্টের প্রমাণ পায়নি তারা। শুক্রবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা পুলিশ লাইন্সে এ ঘটনা ঘটে। মৃত ফাহিম চৌধুরী গাজীপুর মহানগরীর উত্তর খাইলকুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন জানান, ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মৃতের বন্ধু মো. বিল্লাল হোসেন জানান, তিনিও পুলিশ লাইন্সে নিয়োগের বাছাই পরীক্ষা দিতে গিয়েছিলেন। প্রচণ্ড রোদের কারণে ফাহিমসহ তারা কয়েকজন একটি টাওয়ারের নিচে ছায়ায় অবস্থান নেন। একপর্যায়ে ফাহিম টাওয়ারের নিয়ন্ত্রণ কক্ষের বাইরে লোহার এসির খাঁচায় স্পর্শ করেন। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে শুকনো বাঁশের আঘাতে ফাহিমকে বিদ্যুৎ মুক্ত করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. এনায়েত হোসেন জানান, জেলা পুলিশ লাইন্সে গিয়ে ট্রান্সমিশন টাওয়ারটি পরীক্ষা করে দেখা গেছে সেটি বিদ্যুতায়িত হয়নি। সেটি স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার মতো ঘটনা ঘটবে এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক মো. রোমান আল মামুন জানান, দুপুরে ময়নাতদন্ত করে মৃতের হৃৎপিণ্ডের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনার ভিসেরা প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
