ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশে বিনিয়োগে সৌদি আরবের সমঝোতা স্মারক সই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 29 October, 2021, 9:10 PM

বাংলাদেশে বিনিয়োগে সৌদি আরবের সমঝোতা স্মারক সই

বাংলাদেশে বিনিয়োগে সৌদি আরবের সমঝোতা স্মারক সই

সৌদি আরব সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে বাংলাদেশে বিনিয়োগ করবে। সৌদি আরবের রিয়াদে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুই দেশের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়েছে।

এ সমঝোতা স্মারক সই হয়েছে রিয়াদের বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সৌদি আরবের পক্ষে দেশটির বিনিয়োগবিষয়ক মন্ত্রী খালিদ আল ফালিহ এবং বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সমঝোতা স্মারকে সই করেছেন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ আছে উল্লেখ করে, সৌদি আরবের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সালমান এফ রহমান। তিনি বলেছেন, সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে বাংলাদেশের অবকাঠামো, চিকিৎসা, পর্যটনসহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধি পাবে।

বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের মডেল উল্লেখ করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা বলেছেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব ও যুগোপযোগী চিন্তাধারায় বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিভিন্ন সংস্কার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

সালমান এফ রহমান বলেছেন, বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের আদর্শ স্থান। সেই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি কোম্পানি অগ্রাধিকারমূলক সহায়তা চাইলে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

গত ১৯ সেপ্টেম্বর সৌদি বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আল ফালিহর সঙ্গে বৈঠককালে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য সরকারি-বেসরকারি অংশীদারত্ববিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে অনুরোধ জানিয়েছিলেন সালমান এফ রহমান। এ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে সৌদি বিনিয়োগবিষয়ক মন্ত্রী দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status