ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
টস জিতে ফিল্ডিংয়ে দক্ষিণ আফ্রিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 30 October, 2021, 5:16 PM

টস জিতে ফিল্ডিংয়ে দক্ষিণ আফ্রিকা

টস জিতে ফিল্ডিংয়ে দক্ষিণ আফ্রিকা

শ্রীলংকার বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।

দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে জিতেছে একটি করে ম্যাচ, হেরেছে অন্যটি।

এ ম্যাচে দক্ষিণ আফ্রিকার একাদশে পরিবর্তন একটি। উইকেটরক্ষক ব্যাটার হেনরিখ ক্লাসের জায়গায় নেয়া হয়েছে কুইন্টন ডি কককে।  বর্ণবাদবিরোধী আন্দোলনে সঙ্গে একাত্মতা প্রকাশ না করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের ম্যাচটি খেলা হয়নি দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার কুইন্টন ডি ককের।

সেই ঘটনায় দুঃখপ্রকাশ করে পরের ম্যাচেই ফিরলেন এই প্রোটিয়া তারকা।

অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই নেমেছে শ্রীলংকা।

শ্রীলংকা একাদশ
কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, লাহিরু কুমারা ও মহেশ থিকশানা।

দক্ষিণ আফ্রিকা একাদশ
রেজা হেন্ডরিকস, টেম্বা বাভুমা, এইডেন মারক্রাম, রসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, কুইন্টন ডি কক, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, এনরিচ নর্টজে ও তাবরাইজ শামসি।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status