ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বিদ্যা সিনহা মিম সুসময়ে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 25 November, 2021, 9:49 AM

বিদ্যা সিনহা মিম সুসময়ে

বিদ্যা সিনহা মিম সুসময়ে

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সদ্য তিনি বাগদান সেরেছেন। তারপর অংশ নিয়েছেন সিনেমার শুটিংয়েও। বাগদানের পর মিম জানিয়েছিলেন, নতুন এক জীবন শুরু করলেও ক্যারিয়ারের দিকে তিনি ঠিক আগের মতোই মনোযোগী থাকবেন। তার প্রমাণও তিনি দিয়ে যাচ্ছেন।


বাগদানের পরই নতুন একটি সিনেমার ঘোষণা দিয়েছেন। ‘পথে হলো দেখা’- শিরোনামের সেই সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া শৌখিন আর পরিচালনার দায়িত্ব পেয়েছেন আবু রায়হান জুয়েল। মাস্টার কমিউনিকেশনের ব্যানারে আগামী ফেব্রুয়ারির শেষ দিকে ঢাকা, বান্দরবান, সিলেট, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে সিনেমাটির শুটিং শুরু হবে।


এই খবরই নয় শুধু নতুন আরও একটি খবর দিলেন মিম। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে আগামী ১লা ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মিম। ৪ঠা ডিসেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠান। সেখানে নিজের সিনেমার গানের সঙ্গে পারফর্ম করবেন তিনি। আগামী ১০ই ডিসেম্বর দেশে ফেরার কথা আছে এই নায়িকার।


এবার নিয়ে যুক্তরাষ্ট্রে ৬ বার যাওয়া হবে বলেও জানিয়েছেন মিম। গত ১০ই নভেম্বর জন্মদিনে বাগদান সেরেছেন মিম। হবু স্বামী সনি পোদ্দার একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। বাগদানের পর প্রথম দেশের বাইরে যাচ্ছেন মিম। এ বিষয়ে মিম বলেন, যখন আমাদের প্রেমের সম্পর্ক ছিল তখনো তাকে ছাড়া দেশের বাইরে গিয়েছি শুটিং করতে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status