ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
কয়লায় চুক্তিবদ্ধ হলেন বুবলী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 29 November, 2021, 1:43 PM
সর্বশেষ আপডেট: Monday, 29 November, 2021, 1:47 PM

কয়লায় চুক্তিবদ্ধ হলেন বুবলী

কয়লায় চুক্তিবদ্ধ হলেন বুবলী

কয়লায় চুক্তিবদ্ধ হলেন বুবলী ঢাকার চলচ্চিত্রের নাম্বার ওয়ান তারকা নায়িকা বুবলীর বৃহষ্পতি এখন তুঙ্গে। দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় এই তারকা নতুন একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্যে চুক্তিবদ্ধ হলেন। এই সুন্দরী তারকা জানান, সাইফ চন্দনের পরিচালনায় ও সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত নির্মিতব্য ‘কয়লা’ ছবিতে অভিনয়ের জন্যে গেলো ৪ নভেম্বর চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এই বেশ চমক জাগানিয়া অসাধারণ একটি চরিত্রে তিনি অভিনয় করবেন বলে জানান।

জানা গেছে, পরিচালক সাইফ চন্দন ছবির নায়িকা হিসেবে শীর্ষ তারকা বুবলীকে চুক্তিবদ্ধ করালেও নায়ক এখনো চূড়ান্ত করেননি। খুব শীঘ্রি বুবলীর কয়লা’র নায়কের নাম ঘোষণা করা হবে বলে পরিচালক জানান।

কয়লায় চুক্তিবদ্ধ হলেন বুবলীকয়লা ছবির নায়িকা চরিত্রে বুবলীকে নির্বাচন করা প্রসঙ্গে পরিচালক সাইফ চন্দন জানান, ছবির গল্প ও চরিত্র অনুযায়ী এই চরিত্রে বুবলী দারুন মানানসই। তিনি গল্প শোনে আগ্রহ দেখিয়েছেন। এরপর তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করা হয়েছে। আশা করছি – একটি ভালো ও উপভোগ্য চলচ্চিত্র হবে কয়লা। আর এতে বুবলীকে সম্পূর্ন নতুন গেটআপে দেখতে পাবেন তার দর্শক – ভক্তরা।

নিজের চুক্তি করা নতুন ছবি নিয়ে বুবলী বলেন, আমি খুবই এক্সাইটেড এই ছবির অসাধারণ চরিত্রটির কারণে। এটি আমার জন্যে নতুন ধরণের একটি চরিত্র। কয়লায় আমাকে দর্শক – ভক্তরা অসাধারণ একটি চরিত্রে অনবদ্য ভাবে পর্দায় দেখতে পাবেন বলে আমার বিশ্বাস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status