|
বাংলাদেশকে দুই সিরিজে হোয়াইটওয়াশ; রহস্য জানালেন শাদাব
নতুন সময় ডেস্ক
|
![]() বাংলাদেশকে দুই সিরিজে হোয়াইটওয়াশ; রহস্য জানালেন শাদাব বিশেষ করে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজেও স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে তারা। দুই সিরিজ মিলে পাঁচ ম্যাচেই আধিপত্য বিস্তার করে জিতেছে পাকিস্তানিরা। আর এটি সম্ভব হয়েছে বিশ্বকাপের কারণে- এমনটাই মনে করেন দলের সহ অধিনায়ক শাদাব খান। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভিতে দেওয়া সাক্ষাৎকারে শাদাব বলেন, ‘বিশ্বকাপ থেকে আমরা অনেক মোমেন্টাম পেয়ে গেছি। যা পুরো দলকে একটা গুচ্ছে পরিণত করেছে। এ কারণেই আমরা বাংলাদেশে গিয়ে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের সবগুলো ম্যাচ জিততে পেরেছি।’ এসময় ড্রেসিংরুমের পরিবেশ সম্পর্কে জানিয়ে পাকিস্তানের সহ অধিনায়ক বলেন, ‘কঠিন সময়ে পরিবারের মানুষ যেমন সমর্থন দেয়, আমরাও তেমন একে অন্যের পাশে থাকি সবসময়। এখানে কেউ একা জেতে না কিংবা একা হারে না। পুরো দল মিলেই হারে অথবা জেতে। প্রতিবার আমরা এটিই মাথায় রাখি।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
