ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
অপহৃত ছেলেকে ফিরে পেয়ে বুকে জড়িয়ে অঝোরে কাঁদলেন বাবা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 11 December, 2021, 4:20 PM

অপহৃত ছেলেকে ফিরে পেয়ে বুকে জড়িয়ে অঝোরে কাঁদলেন বাবা

অপহৃত ছেলেকে ফিরে পেয়ে বুকে জড়িয়ে অঝোরে কাঁদলেন বাবা

অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে লেখাপড়া করাচ্ছেন দিনমজুর ফরিদুল আলম। অসচ্ছল এ পরিবারের একমাত্র স্বপ্ন মিজানুর রহমান নয়ন। ছেলে অপহৃত হওয়ায় সে স্বপ্নটুকুও হারাতে যাচ্ছিলেন তিনি। র‍্যাব-১৫ এর সহায়তায় অপহৃত ছেলেকে ফিরে পেয়ে অঝোরে কাঁদলেন তিনি।

উদ্ধার হওয়া সন্তান কায়সার আহমেদকে ফিরে পেয়ে কাঁদলেন আরেক বাবা আবদুর রহিম। ছেলেদের বুকে জড়িয়ে ধরে বাবাদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

শনিবার দুপুরে কক্সবাজার র‍্যাব-১৫ কার্যালয়ের সামনে অপহরণ চক্রের হাত থেকে উদ্ধার হওয়া ছেলেদের ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা।

নয়নের বাবা ফরিদুল আলম বলেন, গত চারদিন থেকে আমি খাইনি। আমার একমাত্র সম্বল মিজানুর রহমান নয়নের চিন্তায় নিজেও অসুস্থ হয়ে পড়েছি। অবশেষে র‍্যাব-১৫ এর সহযোগিতায় আমার সন্তানকে ফিরে পেলাম। অপহরণকারীরা ফোন করে ৫ লাখ টাকা দাবি করার পরও টাকা দিতে হয়নি। আমার ছেলে ফিরে পাওয়ায় র‍্যাবের কাছে চিরঋণী হয়ে গেলাম।

কায়সার আহমেদের বাবা আবদুর রহিম বলেন, ছেলে ফিরে পাওয়ায় খুবই খুশি লাগছে আমার। একবার ৩ লাখ আরেকবার ৫ লাখ এভাবে মুক্তিপণের টাকা দাবি করে আমাদের ছেলেকে অনেক মারধর করেছে অপহরণকারীরা। পরে র‍্যাব বলছে আপনারা মুক্তিপণে না বলবেন না, দেবেন বলতে থাকুন যাতে কোনো আশঙ্কাজনক অবস্থা না হয়। পরে কোনো মুক্তিপণের টাকা ছাড়া র‍্যাব-১৫ আমাদের ছেলেদের উদ্ধার করে। ছেলেকে পেয়ে আমার বাবা কবর থেকে জীবিত উঠে আসার মতো খুশি লাগছে। ছেলে ফিরে পাওয়ায় বাংলাদেশ সরকারসহ র‍্যাব-১৫ কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

এর আগে মঙ্গলবার (৭ ডিসেম্বর) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ মাঙ্গালাপাড়া বাতিঘর কটেজ এলাকা থেকে ৪ শিক্ষার্থীদের সেন্টমার্টিনে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করে একটি চক্র। পরে ১০ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত র‍্যাব-১৫ ও ১৬ এপিবিএন এর পৃথক অভিযানে ৪ জনকেই উদ্ধার করা হয়।

শনিবার দুপুর ১২টায় কক্সবাজার র‍্যাব-১৫ এর কার্যালয়ে ২ শিক্ষার্থী মিজানুর রহমান নয়ন ও কায়সার আহমেদের উদ্ধারের বিষয়ে প্রেসবিফ্রিং করা হয়। এ ঘটনায় অপহরণ চক্রের জাহাঙ্গীর ও জাবেদ নামে দুই সদস্যকে আটক করে র‍্যাব-১৫।





পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status