ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
হঠাৎ হাওয়া, অনেক খুঁজেও পাওয়া যায়নি ওয়ার্নারকে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 11 December, 2021, 4:23 PM

হঠাৎ হাওয়া, অনেক খুঁজেও পাওয়া যায়নি ওয়ার্নারকে!

হঠাৎ হাওয়া, অনেক খুঁজেও পাওয়া যায়নি ওয়ার্নারকে!

অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র চার দিনে ৯ উইকেটে জিতে গেছে অস্ট্রেলিয়া। এত তাড়াতাড়ি খেলা শেষ হয়ে যাবে তা হয়তো ভাবেননি কেউই। ভাবেননি ডেভিড ওয়ার্নারও। আর তাই হয়তো অজিরা নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার সময় তাকে খুঁজেই পায়নি!

অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক প্যাট কামিন্স ম্যাচের পর হাসতে হাসতেই এ কথা জানিয়েছেন। সিরিজের প্রথম ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার দরকার ছিল ২০ রান। এই অবস্থায় মার্কাস হ্যারিসের সঙ্গে ওপেন করতে নামেন অ্যালেক্স ক্যারি। এমনকি ক্যারি আউট হওয়ার পরেও ওয়ার্নার নামেননি।

সাংবাদিকরা ওয়ার্নারের চোট রয়েছে কি না জানতে চাইলে কামিন্স মজা করে বলেন, ‘যখন আমাদের ২০ রান দরকার ছিল, তখন হঠাৎ দেখলাম ও নেই। গোটা স্টেডিয়াম তন্ন তন্ন করে খুঁজেও ওকে পাওয়া যায়নি!’

তাহলে আসলেই কি কিছু হয়েছে? এমন শঙ্কা উড়িয়ে দিয়ে সবাইকে আশ্বস্ত করে কামিন্স বলেন, ‘ও একদম ঠিক আছে। আসলে আমরা ঝুঁকি নিতে চাইনি। অ্যাডিলেডে ও খেলবে।’

অনেকটা হঠাৎ করেই অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন কামিন্স। সেটিও অ্যাশেজের মতো কঠিন সিরিজের ঠিক আগে। এই অবস্থায় ইংল্যান্ডকে উড়িয়ে দেওয়া নিয়ে কামিন্স বলেন, ‘দারুণ উপভোগ করলাম। শুরু থেকে সব ঠিকঠাক হয়েছে। টস থেকে শুরু করে সব কিছু।’

তিনি আরো বলেন, ‘প্রথম দিন মেঘলা আবহাওয়ায় উইকেট একটু ভেজা ছিল। আমাদের বোলাররা সহায্য পেয়েছে। দ্বিতীয় দিন আমরা যখন ব্যাট করতে নামলাম, তখন আবার পরিষ্কার আকাশ। কেউ বোধ হয় আমার প্রতি সদয় ছিলেন।’

দলের পারফরম্যান্স নিয়ে কামিন্স বলেন, ‘সত্যিকারের পরিপূর্ণ পারফরম্যান্স। প্রথম দিন বোলাররা নিজেদের উজাড় করে দিয়েছে। তারপর লাবুশেন-ওয়ার্নারের বড় জুটি। তারপর ট্রাভিস হেড যেভাবে খেলল, ওর ভবিষ্যৎ উজ্জ্বল।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status