ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
লেহেঙ্গায় নয়, জিন্স পরে সাতপাক ঘুরবেন কনে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 11 December, 2021, 4:28 PM

লেহেঙ্গায় নয়, জিন্স পরে সাতপাক ঘুরবেন কনে

লেহেঙ্গায় নয়, জিন্স পরে সাতপাক ঘুরবেন কনে

বিয়ের মরশুমে এবার আরো একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভাইরাল ভিডিওতে একজন বিয়ের কনেকে ভারী লেহেঙ্গার পরিবর্তে আরামদায়ক রিপড জিন্স পরে তার বিয়েতে ফেরা অনুষ্ঠানে যেতে দেখা গিয়েছে।

ভিডিওতে, নববধূকে লাল লেহেঙ্গার দুপাট্টা এবং ব্লাউজে সুন্দর দেখাচ্ছে আর পাঁচজন নববধূর মতোই। তবে নিচে তাকালেই দেখা যাচ্ছে আসল চমক। নববধূ তার বিয়ের সাজে লেহেঙ্গার পরিবর্তে পরেছেন রিপড জিন্স। একদমই তাই। লেহেঙ্গার পরিবর্তে একটি ট্রেন্ডি ফাটা লাইট-ওয়াশ ডেনিম জিন্স পরনেই ছাদনাতলায় পথে রওনা দেওয়ার জন্য বেরিয়ে আসেন এই নববধূ।

ভিডিওটির শুরুতেই দেখা যাচ্ছে আত্মীয়রা কনেকে বিয়ের অনুষ্ঠান শুরু করার জন্য নিয়ে যাবেন বলে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। আর ঠিক সেই সময় নববধূ বিয়ের সাজেই বেরিয়ে এসে বলেন, 'মেরেকো লেহেঙ্গা নাহি পেহনা, মুঝে আইসে হি জানা হ্যায় (আমি লেহেঙ্গা পরতে চাই না, আমি শুধু এভাবে যেতে চাই)।' সবাই হাসতে শুরু করে দেয় কনের এই আজব বায়না শুনে। আত্মীয়-বন্ধুদের মধ্যে থেকে একজন আচমকা এসে তাকে নিচের তলায় নিয়ে যাওয়ার প্রস্তাবও দেন।

ভিডিওটি ইনস্টাগ্রামে উইটি ওয়েডিং নামে একটি পেজে পোস্ট করা হয়েছে। ছবিতে যে কনেকে দেখানো হয়েছে তার নাম বলা হয়েছে মুদ্রা ভগত। ভাইরাল এই ভিডিওটি সাত লাখেরও বেশি ভিউ হয়েছে। পাশাপাশি ৫৩ হাজার লাইক সহ জোরদার গতিতে ভাইরাল হয়েছে এটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status