ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
করোনায় ৫ নারীর মৃত্যু, শনাক্ত ১৭৭ জন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 11 December, 2021, 5:03 PM

করোনায় ৫ নারীর মৃত্যু, শনাক্ত ১৭৭ জন

করোনায় ৫ নারীর মৃত্যু, শনাক্ত ১৭৭ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ২৮ হাজার ২২ জনে।

শনিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১৭৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৯৯৬ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৫ হাজার ৬৩২ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২২ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ৮৬২ জন।

এর আগে শুক্রবার (১০ ডিসেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনায় একজন মারা যান। অন্যদিকে করোনা শনাক্ত হয় ২৬৯ জনের দেহে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। এর আগে দেশে গত ২০ নভেম্বর তার আগের ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

বাংলাদেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশের দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে।  শনিবার (১১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এদিকে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেছেন, দুই নারী ক্রিকেটারের ওমিক্রন শনাক্ত হলেও তারা সম্পূর্ণ সুস্থ আছেন। আমার সাথে তাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে।

এদিকে বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শনিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৭ হাজার ৬০২ জন। অন্যদিকে শনাক্ত হয়েছেন ৬ লাখ ৮ হাজার ২৫৪ জন।

এর আগে শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান আরও ৭ হাজার ৪৯ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিলেন ৬ লাখ ২ হাজার ৮৯৭ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৯৪ লাখ ২৩ হাজার ৪২৭ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ লাখ ১১ হাজার ৬৮০ জনে। আর সুস্থ হয়েছেন ২৪ কোটি ২২ লাখ ৭৫ হাজার ১৩৮ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৫ কোটি ৭ লাখ ৫ হাজার ২৫৭ জন। মৃত্যু হয়েছে ৮ লাখ ১৭ হাজার ৩২৬ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৬ লাখ ৮২ হাজার ৬১৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৪ হাজার ৮৭৫ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২১ লাখ ৮৪ হাজার ৮২৪ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৬ হাজার ৭৩৩ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৭১ লাখ ৯ হাজার ১৬৫ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪৬ হাজার ২৫৫ জন।

পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৯ লাখ ৫৬ হাজার ৬৭৯ জন। মারা গেছেন ২ লাখ ৮৭ হাজার ১৮০ জন।

আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, জার্মানি অষ্টম, ইরান নবম এবং আর্জেন্টিনা দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩১তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status