ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
শ্রীনগরে চলন্ত বাসে কন্যা সন্তানের জন্ম, আজীবন ভাড়া ফ্রি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 12 December, 2021, 1:02 PM

শ্রীনগরে চলন্ত বাসে কন্যা সন্তানের জন্ম, আজীবন ভাড়া ফ্রি

শ্রীনগরে চলন্ত বাসে কন্যা সন্তানের জন্ম, আজীবন ভাড়া ফ্রি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রচেষ্ট পরিবহণের চলন্ত বাসে রওশন আরা বেগম (৩২) নামে এক গর্ভবতী মা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। খবর পেয়ে মা ও কন্যা শিশুটির চিকিৎসার যাবতীয় খরচ বহন করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও ওই পরিবহণের চেয়ারম্যান মো. নোমান মিয়া।

এছাড়াও নবজাতক শিশুসহ তার পরিবারকে আজীবনের জন্য প্রচেষ্টা পরিবহণে বিনামূল্যে ভ্রমণের ঘোষণা করেন। গত ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে শিশুটি জন্মগ্রহন করেন।

 স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মহাসড়কের দোগাছি আর্মি ক্যাম্পের সামনে প্রচেষ্টা যাত্রীবাহী বাসের মধ্যে এক গর্ভবতী মা যাত্রীর প্রসব ব্যাথা উঠে। এসময় বাসে থাকা নারী যাত্রীদের সহযোগীতায় প্রসূতির কন্যা সন্তান ভূমিষ্ট হয়। পরে মা ও শিশুটিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

 প্রচেষ্টা পরিবহনের চেয়ারম্যান মো. নোমান মিয়া সত্যতা স্বীকার করে বলেন, রওশন আরা বেগম ও শফিকুল ইসলাম ওই দম্পতি মাদারীপুর থেকে মাওয়া এসে গাজীপুরে যাওয়ার উদ্দেশ্যে প্রচেষ্টা বাসে উঠেন। মহাসড়কের দোগাছি এলাকায় ওই গর্ভবতীর প্রসব ব্যাথা উঠে। বাস থামিয়ে পুরুষ যাত্রী নামিয়ে দেওয়া হয়। পরে মহিলা যাত্রীদের সহযোগীতায় ওই গর্ভবতী মা একটি কন্যা শিশুর জন্ম দেন। স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে তারা বাড়িতে চলে যান। জানতে পেরেছি মা ও শিশুটি সুস্থ আছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status