|
জলদস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান র্যাব ডিজির
নতুন সময় প্রতিবেদক
|
![]() জলদস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান র্যাব ডিজির পরে তিনি পাথরঘাটা উপজেলা পরিষদ চত্তরে সুধী সমাবেশে বঙ্গোপসাগরসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল কে এম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বরিশাল বিভাগীয় কমিশনার, ডিআইজি, বরগুনার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ র্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জলদস্যুদের হামলা থেকে বঙ্গোপসাগরে জেলেদের নিরাপত্তার জন্য জেলেদের পক্ষ থেকে ৫টি স্পষ্টে র্যাব ক্যাম্পের দাবির প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য না করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, এখানে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কোনো ছাড় দেয়া হবে না। জলদস্যুদের উদ্দেশ্য তিনি বলেন, সমুদ্রে দস্যুপনা ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। সৎপথে জীবন যাপনের মাধ্যমে সম্মানের সাথে জীবনযাপন করুন। আপনাদের ঘর, জাল, নৌকা, গরুসহ সকল সহায়তা দেয়া হবে। ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী সুন্দরবনকে জলদস্যুমুক্ত ঘোষণার পর আমরা যৌথভাবে জলদস্যুদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। সম্প্রতি আবারও জলদস্যুরা হামলা করছে। তারা যদি আত্মসমর্পণ না করে তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেন তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
