ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
বিয়ের পর প্রথম প্রকাশ্যে ভিক্যাট, ছবি ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 December, 2021, 9:58 AM

বিয়ের পর প্রথম প্রকাশ্যে ভিক্যাট, ছবি ভাইরাল

বিয়ের পর প্রথম প্রকাশ্যে ভিক্যাট, ছবি ভাইরাল

বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে এলেন বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। মঙ্গলবার হানিমুন সেরে মুম্বাইয়ে ফিরেছেন এই তারকা জুটি। মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছেন নবদম্পতি। ইতোমধ্যেই সেই সব ছবি ভাইরাল হয়ে গেছে নেটদুনিয়ায়।

এদিন নতুন বউয়ের সাজেই দেখা মিলেছে ক্যাটরিনার। পরনে গোলাপি-সোনালি রঙের সালোয়ার কামিজ, হাতভর্তি চুড়ি-শাঁখা ও মাথায় চওড়া লাল সিঁদুরে দেখা গেল নববধূকে।

বিয়ে নিয়ে তারা যতই লুকোছাপা করে থাকুক না কেন, এদিন ক্যামেরার সামনে দীর্ঘক্ষণ হাসি মুখে পোজ দিয়েছেন দুজনে। এদিন এয়ারপোর্ট থেকে সোজা ভিকির বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন দুজনে।

গত ৯ই ডিসেম্বর রাজস্থানে বিয়ে সারেন এ জুটি। পরদিন হানিমুনের উদ্দেশে উড়ে যান নবদম্পতি। তবে কোথায় হানিমুন সারলেন দুজনে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

তবে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, মালদ্বীপের এক প্রাইভেট দ্বীপে নাকি গিয়েছিলেন এ যুগল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status