ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
‘কিস কিস কিস’ দাবিতে ক্যামেরার সামনেই রাখির চুম্বনকাণ্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 December, 2021, 10:55 AM

‘কিস কিস কিস’ দাবিতে ক্যামেরার সামনেই রাখির চুম্বনকাণ্ড

‘কিস কিস কিস’ দাবিতে ক্যামেরার সামনেই রাখির চুম্বনকাণ্ড

কেরিয়ারের শুরু দিকে চুম্বনকাণ্ডে জড়িয়েছিলেন রাখি সাওয়ান্ত। তাকে জোর করে চুমু খেতে চেয়েছিলেন পাঞ্জাবি গায়ক মিকা সিং। তা নিয়ে জলঘোলা কম হয়নি। এই ঘটনার বহু বছর পর ফের চুম্বনকাণ্ড রাখির জীবনে। এবার ক্যামেরার সামনেই রাখির ঠোঁটে ঠোঁট রাখলেন তার স্বামী রীতেশ।

রাখি সাওয়ান্ত এবং রীতেশের সম্পর্ক বেশ অনেকদিন ধরেই রয়েছে খবরের শিরোনামে। কিছুদিন আগেই এক নারী এবং সন্তানের সঙ্গে রীতেশের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপরই রাখির দিকে ধেয়ে আসে অভিযোগ। বিগ বসের অন্যান্য সদস্যরাও সন্দেহ প্রকাশ করেছেন রাখি ও রীতেশের সম্পর্ক নিয়ে। এরই মাঝে ক্যামেরার সামনেই ঠোঁটে ঠোঁট রাখলেন রাখি ও রীতেশ।


‘কিস কিস কিস’ দাবিতে ক্যামেরার সামনেই রাখির চুম্বনকাণ্ড

‘কিস কিস কিস’ দাবিতে ক্যামেরার সামনেই রাখির চুম্বনকাণ্ড

বিগবস সিজন ১৫-র আগামী এপিসোডে রাখি ও রীতেশকে রোমান্স করতে দেখা যাবে। রাখি ও রীতেশ ঘরের অন্যান্য সদস্যদের সঙ্গে বাগানে সময় কাটাচ্ছিলেন। সেখানেই নিজেদের বিয়ের গল্প শেয়ার করছিলেন তারা। এমন সময়েই ঘরের সদস্যরা ‘কিস কিস কিস’ বলে চিৎকার করে তাদের উত্যক্ত করতে শুরু করে। ঘরের সদস্যদের দাবিতেই চুম্বন করেন রাখি-রীতেশ। রীতেশই এগিয়ে আসে রাখির দিকে। বরের এহেন আচরণ দেখে কিছুটা হলেও অবাক হয়ে যান অভিনেতা। কিছুটা লজ্জিতও হন। রাখি ও রীতেশের সেই অন্তরঙ্গ ছবিই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status