ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
নিউজিল্যান্ডে বাংলাদেশ দলে করোনার হানা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 December, 2021, 1:02 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 15 December, 2021, 3:05 PM

নিউজিল্যান্ডে বাংলাদেশ দলে করোনার হানা

নিউজিল্যান্ডে বাংলাদেশ দলে করোনার হানা

বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনা পজিটিভ। শ্রীলঙ্কা থেকে নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়া সাবেক এই স্পিনার দলের বাকি সদস্যদের মতোই কোয়ারেন্টিনে আছেন।

নিউজিল্যান্ডে পৌঁছানোর পর প্রথম দুই করোনা পরীক্ষায় বাংলাদেশ দলের সবাই নেগেটিভ হয়েছিলেন। কিন্তু তৃতীয় পরীক্ষায় করোনা ধরা পড়ে হেরাথের।

এ ব্যাপারে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই তাকিয়ে আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে করোনা ধরা পড়ায় হেরাথের কোয়ারেন্টিনের সময় বাড়তে পারে।

এ ছাড়া বাংলাদেশ দল যে ফ্লাইটে নিউজিল্যান্ড গেছে, সেটির একজন যাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাঁর আশপাশে বসা বাংলাদেশ দলের নয়জনেরও আইসোলেশন বেড়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত সে যাত্রীর সম্ভাব্য সংস্পর্শে ছিলেন অধিনায়ক মুমিনুল হক, ইয়াসির আলী, ফজলে মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, টিম ডিরেক্টর খালেদ মাহম্যদ, নির্বাচক আবদুর রাজ্জাক ও সাপোর্ট স্টাফের আরও তিন সদস্য। আইসোলেশনে থাকার সময়ে এ কয়জন জিমনেসিয়াম ব্যবহার করতে পারবেন না।

এই নয়জনকে বাদ দিয়ে কাল প্রথমবারের মতো জিমনেসিয়ামের সুবিধা ব্যবহার করেছেন বাংলাদেশ দলের বাকি সদস্যরা।

আজ তাঁদের মাঠে গিয়ে অনুশীলন করার কথা ছিল। কিন্তু গতকাল থেকে টানা বৃষ্টির কারণে হোটেল থেকে বের হতে পারেননি ক্রিকেটাররা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status