কলকাতা পুরভোটে কোনও স্থগিতাদেশ নয়। বুধবার এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। পুরভোট মামলার শুনানিতে রাজ্য এবং নির্বাচন কমিশনকে আদালত জানিয়েছে, যত দ্রুত সম্ভব এবং যত কম দফায় নির্বাচন করতে হবে।
সমস্ত পুরসভায় একসঙ্গে ভোট করানো নিয়ে এদিন শুনানি শুরু হয়েছে কলকাতা হাইকোর্টে। আদালত আরও জানিয়েছে, ২৩ ডিসেম্বরের মধ্যে বকেয়া পুরনির্বাচনের নির্ঘণ্ট জানাতে হবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ ডিসেম্বর।