ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
এয়ারগান ব্যবহার ও বহন নিষিদ্ধ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 15 December, 2021, 4:15 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 15 December, 2021, 4:22 PM

এয়ারগান ব্যবহার ও বহন নিষিদ্ধ

এয়ারগান ব্যবহার ও বহন নিষিদ্ধ

দেশের জীববৈচিত্র্য, পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণ নিশ্চিত করতে এয়ারগান ব্যবহার ও বহন নিষিদ্ধ করেছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এয়ারগান ব্যবহার করা যাবে না। তবে জাতীয় শুটিং ফেডারেশনের নিবন্ধিত শুটিং ক্লাব এবং বনাঞ্চলঘেঁষা এলাকার মানুষ নিজেদের নিরাপত্তা, দৈনন্দিন প্রয়োজন ও সামাজিক প্রথার কারণে এয়ারগান ব্যবহার করতে পারবেন।

গতকাল মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এয়ারগান ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। সব সচিব, প্রধান বন সংরক্ষক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের ৪৯ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এয়ারগান ব্যবহার ও বহন নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এয়ারগান ব্যবহার ও বহন নিষিদ্ধ থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status