|
বাংলাদেশ-ভারতের সুসম্পর্ক জরুরি: রামনাথকে শেখ হাসিনা
নতুন সময় ডেস্ক
|
![]() বাংলাদেশ-ভারতের সুসম্পর্ক জরুরি: রামনাথকে শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বুধবার বিকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের এই অবস্থানের কথা তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারতের সম্পর্কের ওপর জোর দিয়ে বলেন, এ অঞ্চলে স্থিতিশীলতার জন্য বাংলাদেশ-ভারতের মধ্যে সুসম্পর্ক জরুরি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী ও ভারতের রাষ্ট্রপতির বৈঠক শুরু হয়। তারা বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে বুধবার সকালে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছেন ভারতের রাষ্ট্রপতি।তার এ সফরে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় ইস্যুগুলো নিয়ে খোলামেলা আলোচনা হবে বলে আগেই জানিয়ে রেখেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বুধবার বেলা সোয়া ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রাজধানীর শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান কোবিন্দ।বিমানবন্দরে রাষ্ট্রীয় অতিথি হিসেবে ভারতের রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় ভারতের রাষ্ট্রপতিকে বিমানবন্দরে গার্ড অব অনার প্রদান করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
