ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ক্যাটকে নজরকাড়া উপহার দুই প্রাক্তন সলমন-‌রণবীরের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 December, 2021, 6:28 PM

ক্যাটকে নজরকাড়া উপহার দুই প্রাক্তন সলমন-‌রণবীরের

ক্যাটকে নজরকাড়া উপহার দুই প্রাক্তন সলমন-‌রণবীরের

হয়তো বন্ধুত্ব দিয়েই শুরু হয়েছিল আপনার ও আপনার প্রাক্তনের সম্পর্ক। কিন্তু প্রেম ভাঙার পর নাকি বন্ধুত্ব থাকে না!‌ সত্যিই কি তাই?‌ হয়তো না। উদাহরণস্বরূপ বলা যায় বলিউডের তিনজনের কথা। ক্যাটরিনা কাইফের বিয়েতে উপহারে ভরিয়ে দিলেন সলমন খান ও রণবীর কাপূর। প্রাক্তন প্রেমিকার বিয়েতে তিন কোটি টাকার গাড়ি উপহার দিয়েছেন প্রাক্তন প্রেমিক সলমন খান।

অন্যদিকে, আড়াই কোটি টাকার হিরের হার উপহার দিয়েছেন রণবীর কপূর। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে যাঁদের সঙ্গে সম্পর্কই টিকল না, তাঁদের সঙ্গে বন্ধুত্ব তো কি আদৌ রাখা সম্ভব?‌ হ্যাঁ, প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব রাখতে চাইলে, তার উপায়ও রয়েছে। তবে নজর দিতে হবে বেশ কয়েকটি বিষয়ে।

১)‌ ঠিক কী কারণে বন্ধুত্ব রাখতে চান সেই বিষয়ে নজর রাখা জরুরি। কেউ ব্যবসায়িক কারণে রাখেন, কেউ চাকরিসূত্রে কিংবা অন্য কাজের সূত্রে। তবে কী কারণে রাখতে চান সেই বিষয়ে অবশ্যই নজর রাখুন।

২)‌ সম্পর্ক ভেঙে যাওয়ার পর বন্ধুত্ব রাখার প্রথম শর্ত হওয়া উচিত পুরনো খারাপ লাগা, ভুল বোঝাবুঝি কাটিয়ে ওঠা। পুরনো সমস্যা টেনে আনবেন না, অযথা বন্ধুত্বে সেই প্রভাব আনতে দেবেন না।

৩)‌ প্রেম ভাঙার পর সেই সম্পর্ক আগের মতো আর হয় না। তাই কোন কাজ একসঙ্গে করবেন আর কোন কাজ করবেন না সেই বিষয়ে নজর দিন। একটা গণ্ডি তৈরি করুন। তাহলেই বন্ধুত্ব থাকবে।

৪)‌ তবে মানুষ তো!‌ তাই বন্ধুত্বের মধ্যে পুরনো কথা, ভুল বোঝাবুঝি কিংবা ভাল সময় মনে আসতে পারে। তাই মনের মধ্যে সে সব কথা চেপে রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা কঠিন।

৫)‌ অনেক ক্ষেত্রেই দেখা যায় নিজেদের সমস্যা ছাড়াও অন্যান্য পারিপার্শ্বিক কারণে সম্পর্ক টেকে না। তবে যদি বন্ধুত্ব দিয়ে সম্পর্কটা শুরু হয় আর আপনাদের মধ্যে পারস্পরিক সম্মান থাকে, তাহলে সম্পর্কটা রাখতেই পারেন। হয়তো অনেকক্ষেত্রে সেটা থেকেও যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status