ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ভাত খেয়েই মোটা হয়ে যাচ্ছেন! বিয়ের আগে মেদ কমাবেন কীভাবে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 December, 2021, 6:32 PM

ভাত খেয়েই মোটা হয়ে যাচ্ছেন! বিয়ের আগে মেদ কমাবেন কীভাবে?

ভাত খেয়েই মোটা হয়ে যাচ্ছেন! বিয়ের আগে মেদ কমাবেন কীভাবে?

সামনেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? কয়েক সপ্তাহ আগে থেকেই আত্মীয় থেকে বন্ধুবান্ধবের বাড়িতে আইবুড়ো ভাত খাওয়া শুরু? বিয়ের খাওয়া দাওয়ার থেকেও যেন এলাহি আয়োজন থাকে আইবুড়ো ভাতের পাতে।

পাত্র, পাত্রীর পছন্দের খাবারে সাজানো হয় থালা। ফিশ ফ্রাই থেকে কেক, পায়েস, কী না থাকে তাতে। এদিকে বিয়ের আগে ওজন কমানো নিয়েও চিন্তায় থাকেন পাত্র, পাত্রীরা। কিন্তু বিয়ের আগে এত খেলে, ওজন তো বাড়বেই। বিশেষত পেট এবং কোমরে মেদ জমতে শুরু করে সবার আগে। তাই বলে কি আইবুড়ো ভাত খাবেন না?

বিশেষজ্ঞ বলছেন, বেশি খাবার খাওয়া হয়ে গেলেও বিশেষ দিনের আগে ব্রেকফাস্টে নজর দিন। সকালের খাবারে পাতে রাখুন কিছু বিশেষ পদ। যাতে প্রোটিন এবং ফাইবার থাকবে প্রচুর পরিমাণে। এবং কার্বোহাইড্রেট একেবারেই এড়িয়ে যাওয়া উচিত। এই ধরনের খাবারেই চটজলদি ওজন কমবে।
যেমন,
১. ডিমে প্রয়োজনীয় খনিজ পদার্থ থেকে প্রোটিন রয়েছে প্রচুর পরিমাণে। এতে কার্বোহাইড্রেট থাকে সামান্য পরিমাণে। শরীরের পুষ্টির অভাব পূরণ করতে সাহায্য করে ডিম। পোচ, অমলেট হোক বা সাধারণ সেদ্ধ যেকোনও একটি সকালে খাওয়ার চেষ্টা করুন।
২. ওটস খেতে পারেন সকালে। এর উপরে গুড়ো করে আমন্ড এবং শুকনো ক্র্যানবেরিও দিতে পারেন।
৩. নানা রকম ফলের তৈরি স্মুদিও খেতে পারেন সকালে।
৪. ব্রেকফাস্টের পাতে দই রাখুন। প্রোটিন এবং ক্যালশিয়ামে ভরপুর টক দই দ্রুত ওজন ঝরাতে সাহায্য করে।
৫. সকালে উপমা বানিয়েও খেতে পারেন। সুজিতে ভাল কোলেস্টেরল রয়েছে। যা শরীরের কোনও ক্ষতি করে না। পাশাপাশি এতে প্রচুর ফাইবারও রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status