ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বাজুস সভাপতির দায়িত্বে সায়েম সোবহান আনভীর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 15 December, 2021, 6:35 PM

বাজুস সভাপতির দায়িত্বে সায়েম সোবহান আনভীর

বাজুস সভাপতির দায়িত্বে সায়েম সোবহান আনভীর

দেশের ইতিহাসে প্রথমবারের মতো বেসরকারিখাতে গোল্ড রিফাইনারি স্থাপনকারি এবং সর্ববৃহৎ শিল্প উদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাকে ফুল দিয়ে বরণ করেছেন জুয়েলারি খাতের নেতারা।

বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেড ও আরিশা জুয়েলার্স লিমিটেডের এই ব্যবস্থাপনা পরিচালক স্বপ্ন দেখছেন বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ উৎপাদিত সোনার গহনা অচিরেই বিশ্ববাজারে রপ্তানি হবে।

দেশের খ্যাতনামা উদ্যমী শিল্পদ্যোক্তা সায়েম সোবহান আনভীর তার নেতৃত্বাধীন পুরো প্যানেলকে চুড়ান্তভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করায় সারাদেশের সকল জুয়েলারি ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বুধবার দুপুরে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বাজুস আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সংগঠনটির নতুন ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ২০২১- ২০২৩ মেয়াদের দায়িত্ব গ্রহণ করেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন- এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। বাজুসের নবনির্বাচিত সভাপতি সায়েম সোবহান আনভীরের নেতৃত্বাধীন নতুন কার্যনির্বাহী কমিটি সংগঠনটির বিদায়ী সভাপতি এনামুল হক খান দোলনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেছেন। বাজুসের সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলিপ কুমার আগরওয়ালা।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজুস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল, নির্বাচন বোর্ডের সদস্য ও এফবিসিসিআই পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী জুয়েল এবং নির্বাচন বোর্ডের আরেক সদস্য ও ঢাকা চেম্বারের পরিচালক হোসেন এ শিকদার।
   
এর আগে গত ২৯ নভেম্বর বাজুস নির্বাচনের চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন বোর্ড ঘোষিত চুড়ান্ত ফলাফলের তথ্যনুযায়ী সংগঠনটির ২০২১- ২০২৩ মেয়াদে নবনির্বাচিত সভাপতি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status