ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজ খেলব, বিশ্রামের কথা গুজব: বিরাট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 December, 2021, 6:39 PM

দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজ খেলব, বিশ্রামের কথা গুজব: বিরাট

দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজ খেলব, বিশ্রামের কথা গুজব: বিরাট

দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজ খেলবেন বিরাট কোহলি। বোর্ডের কাছে বিশ্রাম বা ছুটির কোনও আবেদন জানাননি তিনি। গত ২৪ ঘণ্টায় তাঁকে নিয়ে সংবাদ মাধ্যমে যা লেখালেখি হচ্ছে সবই মিথ্যে এবং অযৌক্তিক। বুধবার সংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন বিরাট কোহলি। তিনি বলেন, 'আমি কখনও বলিনি দক্ষিণ  আফ্রিকায় টেস্ট সিরিজে আমাকে পাওয়া যাবে না।

সত্যি বলতে, আমাকে এই প্রশ্ন করাই উচিত নয়। যারা এইসব ভিত্তিহীন খবর ছড়াচ্ছে তাঁদের জিজ্ঞেস করা উচিত। আমি বিশ্রাম চেয়ে কোনও আবেদনই করিনি। বিসিসিআইয়ের সঙ্গে এই বিষয়ে আমার কোনও কথাই হয়নি। এরকম ভিত্তিহীন, অযৌক্তিক গুজব এর আগেও রটেছিল। বলা হয়েছিল আমি কোনও ইভেন্টে যোগ দিয়েছিলাম। কিন্তু সেটাও সম্পূর্ণ ভুল তথ্য ছিল। কারা এই সমস্ত মিথ্যে খবর ছড়াচ্ছে আমি জানি না। দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজ খেলার জন্য আমি প্রস্তুত এবং ভীষণ আগ্রহী।'

নেতা নয়, এখন সাধারণ ক্রিকেটার হিসেবে খেলবেন কোহলি। গত এক সপ্তাহ ধরে অধিনায়কত্ব নিয়ে যা নাটক চলল, সেটার প্রভাব কি তাঁর ব্যাটিংয়ে পড়বে? এই প্রসঙ্গে বিরাট বলেন, 'নিজের সেরাটা দেওয়ার থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। গত এক সপ্তাহে মাঠের বাইরে অনেক কিছু ঘটেছে, যা অনভিপ্রেত এবং একেবারেই কাম্য ছিল না। তবে আমার হাতে যেটা রয়েছে আমি সেটাই করতে পারি।

এই সমস্ত বিষয় আমার ফোকাস নড়াতে পারবে না।' যথেষ্ট পেশাদার হিসেবে নিজের সবচেয়ে কঠিন সাংবাদিক সম্মেলন সামলান বিরাট। কিন্তু চোখে-মুখে মানসিক ক্লান্তির ছাপ প্রকট ছিল। 'নেতৃত্ব নাটক' যে গত কয়েকদিনে তাঁর ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status