|
সাবেক সেনাপ্রধানের ভিসা বাতিলের তথ্য সঠিক নয়
নতুন সময় ডেস্ক
|
![]() সাবেক সেনাপ্রধানের ভিসা বাতিলের তথ্য সঠিক নয় বুধবার সমকালকে এ তথ্য জানান জেনারেল (অব.) আজিজ। তিনি বলেন, 'আমার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের তথ্য সঠিক নয়। যুক্তরাষ্ট্রের কোনো কর্তৃপক্ষ মেইলে বা ডাকে এখনও আমাকে এ বিষয়ে কিছু জানায়নি।' এটি স্বার্থান্বেষী মহলের বিশেষ উদ্দেশ্যে পরিচালিত গুজব বলে তিনি মনে করেন। এর আগে সোমবার বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, সম্প্রতি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল করে এক চিঠির মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হয়েছে। আজিজ আহমেদ সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন শেষে এ বছরের ২৪ জুন অবসরে যান। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
