ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
ফুটবলকে অশ্রুভেজা চোখে বিদায় দিলেন আগুয়েরো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 December, 2021, 7:48 PM

ফুটবলকে অশ্রুভেজা চোখে বিদায় দিলেন আগুয়েরো

ফুটবলকে অশ্রুভেজা চোখে বিদায় দিলেন আগুয়েরো

৩৩ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টিনার ফরোয়ার্ড আগুয়েরো। পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। বার্সেলোনায় এক আবেগঘন সংবাদ সম্মেলনে অবসর নেওয়ার ঘোষণা দিয়ে কান্নায় ভেঙে পড়েন ৩৩ বছর বয়সী ম্যানচেস্টার সিটির এই কিংবদন্তি।

ক্যাম্প ন্যুয়ে এক সংবাদ সম্মেলনে আগুয়েরো বলেন, 'এই অনুষ্ঠানটা এই কথা জানানোর জন্য যে, আমি সব ধরনের পেশাদার ফুটবল আর না খেলার সিদ্ধান্ত নিয়েছে। এটা খুবই কঠিন সময়।'

হার্ট সমস্যার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন আগুয়েরো। বার্সার হয়ে প্রথম ম্যাচে ৪১ মিনিট পর মাঠেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর মাঠ ছেড়ে উঠে যেতে বাধ্য হন। সেই ঘটনার জেরেই অবসর নিয়েছেন তিনি।

এ বিষয়ে তিনি বলেন, 'প্রথম ব্যাপার হচ্ছে আমার স্বাস্থ্য। আপনারা জানেন এক মাস আগে হার্টে সমস্যা হয়েছিল। আমি ভালো কিছু ডাক্তারের অধীনে চিকিৎসা নিয়েছি। তারা আমাকে বলেছে সবচেয়ে ভালো হয় যদি খেলা বন্ধ করে দেই। আমি এক সপ্তাহ বা দশদিন আগে এই সিদ্ধান্ত নিয়েছি।'

মাথা উঁচু করেই বিদায় নিচ্ছেন বলে মনে করেন আর্জেন্টাইন এ তারকা। নিজের পরবর্তী জীবন নিয়ে আগুয়েরো বলেছেন, 'আমি মাথা উঁচু করে বিদায় নিচ্ছি। আমি খুশি। আমি জানি না পরের জীবনে কী অপেক্ষা করছে আমার জন্য। কিন্তু এটা জানি, অনেক মানুষ আমাকে ভালোবাসে। তারা চায় আমি যেন সেরা জায়গাতে থাকি।'

আগুয়েরো নিজের আবেগঘন বিদায়বার্তায় ধন্যবাদ জানিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটিকে। আর্জেন্টাইন স্ট্রাইকার বলেন, 'মাত্র ১৮ বছর বয়সেই আমার উপর বিশ্বাস দেখানোর জন্যে অ্যাটলেটিকো মাদ্রিদকে ধন্যবাদ। আর ম্যানচেস্টার সিটি! সবাই জানে ম্যানচেস্টার সিটির প্রতি আমার অনুরাগের কথা। ওখানে সম্মান পেয়েছি।'

গত জুনে দুই বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেন আগুয়েরো। ম্যানসিটির সঙ্গে চুক্তি শেষে ফ্রি ট্রান্সফার ফি তে বার্সেলোনায় মিশন শুরু করেন আগুয়েরো। ১০ কোটি ইউরো বাইআউট ক্লজে আগুয়েরোকে কিনেছিল বার্সেলোনা।

প্রায় এক দশক আগে সোয়ান সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে ইংলিশ লিগে অভিষেক হয়েছিল আগুয়েরোর। সে ম্যাচের ৬০ মিনিটে নেমে জোড়া গোল করেছিলেন তিনি। ম্যানচেস্টার সিটির হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচে বদলি হিসেবে খেলতে নেমে জোড়া গোল করলেন তিনি।

আর্জেন্টিনার হয়ে ১০১ টি ম্যাচ খেলে ৪১টি গোল করেছেন আগুয়েরো। ম্যানসিটিতে দীর্ঘ ১০ বছরের ক্যারিয়ারে খেলা ২৭৫টি ম্যাচে আর্জেন্টাইন তারকা ১৮৪টি গোল করেছেন। ২০০৬ থেকে ২০১১, পাঁচ বছর খেলেছেন লা লিগায়। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ১৭৫ ম্যাচে তার গোলের সংখ্যা ছিল ৭৪টি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status