|
করিনা আক্রান্ত হতেই কর্ণের পরিবারে করোনা আতঙ্ক, সঞ্জয় কপূরের বাড়ি তালাবন্ধ করল বিএমসি
নতুন সময় ডেস্ক
|
![]() করিনা আক্রান্ত হতেই কর্ণের পরিবারে করোনা আতঙ্ক, সঞ্জয় কপূরের বাড়ি তালাবন্ধ করল বিএমসি সঞ্জয়ের মতোই করিনা কপূর খান এবং অমৃতা অরোরার বাড়ি আপাতত পুরসভার ঘেরাটোপে। সোমবার দুই অভিনেত্রীর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তাঁদের ঘনিষ্ঠ বন্ধু এবং অভিনেতা সোয়েল খানের স্ত্রী সিমা খানও আক্রান্ত। কর্ণ জোহরের ‘কভি খুশি কভি গম’-এর ২০ বছর পূর্তির পার্টিতে গিয়েছিলেন করিনা। সেখানে সকলের সঙ্গে বেশ কিছু ক্ষণ সময় কাটিয়েছিলেন তিনি। করিনা আক্রান্ত হওয়ার পরেই কর্ণ,তাঁর মা হিরু জোহর এবং তাঁদের বহুতলের ৪০ জন বাসিন্দার পরীক্ষা করানো হয়। এ ছাড়াও পরিচালকের ১০ জন কর্মীরও করোনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত যদিও তাঁদের মধ্যে কারও রিপোর্ট পজিটিভ আসেনি বলে জানা গিয়েছে। তবে ওমিক্রন আতঙ্কের মধ্যে পার্টির আয়োজন করে কটাক্ষের মুখে পড়েছেন কর্ণ। করিনার বাবা অভিনেতা রণধীর কপূর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সামান্য জ্বর এবং গায়ে ব্যথা হতেই করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেন করিনা। আপাতত করিনা ভাল আছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন সইফ-পত্নী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
