ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
সঙ্গী কিছুতেই সন্তুষ্ট নন? মেয়েদের অর্গ্যাজম নিয়ে ৫টি ভুল ধারণা পাল্টান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 December, 2021, 8:20 PM

সঙ্গী কিছুতেই সন্তুষ্ট নন? মেয়েদের অর্গ্যাজম নিয়ে ৫টি ভুল ধারণা পাল্টান

সঙ্গী কিছুতেই সন্তুষ্ট নন? মেয়েদের অর্গ্যাজম নিয়ে ৫টি ভুল ধারণা পাল্টান

মেয়েদের শরীর নিয়ে ছেলেরা কি আদৌ সচেতন? তাঁদের যৌনসুখ নিয়ে ধারণাও অনেকের কাছে স্পষ্ট নয়। ক্যালেন্ডার দেখলে জানা যাবে ৩১ জুলাই নাকি অর্গ্যাজম দিবস! এ রকম একটি দিন যে রয়েছে, তা অবশ্য অনেকের কাছেই অজানা। কিন্তু মেয়েদের অর্গ্যাজম নিয়ে যত ভুল ধারণা বেশির ভাগ ছেলেদের মধ্যে রয়েছে, সেগুলি এই দিনে দূর করার সুযোগ নেওয়া যাক।

১। যৌন মিলনেই সব মেয়েদের অর্গ্যাজম সম্ভব

এর চেয়ে ভুল ধারণা আর হতে পারে না। নারী-পুরুষের সঙ্গমেই একমাত্র মেয়েদের অর্গ্যাজম হতে পারে, এমন ধারণা মন থেকে প্রথমেই দূর করুন। ‘ক্লিটোরাল স্টিমিউলেশন’ না হলে অন্তত ৭৫ শতাংশ মেয়েদের যৌন মিলনে অর্গ্যাজম হয় না। তবে এর মানে এই নয়, সঙ্গম তাঁরা উপভোগ করছেন না। মেয়েদের জন্য যৌনসুখ শুধুই অর্গ্যাজম নয়। তাই হীনমন্যতায় ভুগবেন না। যে মেয়েদের ক্লিটোরাস যোনির কাছাকাছি, তাঁদের ক্ষেত্রেই সঙ্গমের সময়ে অর্গ্যাজম হওয়ার সম্ভাবনা বেশি।

২। ভাইব্রেটরের ব্যবহারের কারণেই সঙ্গমে অর্গ্যাজম হচ্ছে না

এই বস্তাপচা ধারণাও মন থেকে ফেলে দিন। বরং সঙ্গমের সময়ে যদি চান আপনার নারী সঙ্গীরও অর্গ্যাজম হোক তা হলে পেনেট্রেশনের পাশাপাশি ক্লিটোরাসে ভাইব্রেটর ব্যবহার করতে পারেন। মেয়েদের জন্য যৌনসুখে অর্গ্যাজমই যেমন শেষ কথা নয়, তেমনই সঙ্গমের সময়ে দু’জনেরই অর্গ্যাজম হওয়াটা বাঞ্ছনীয় তো বটেই। মেয়েরা হস্তমৈথুন করতে যদি ভাইব্রেটর ব্যবহার করে থাকেন, সে ক্ষেত্রেও সঙ্গমের সময়ে অর্গ্যাজম না হওয়ার কোনও সম্পর্ক নেই।

৩। মেয়েদেরও ইজাকুলেশন হয়?

অবশ্যই। তবে পর্ন ছবিতে যেমন দেখেন, তেমনটা নয়। শ্যুটিংয়ের আগে মেয়েদের যোনির মধ্যে জলের প্যাকেট ঢুকিয়ে ওই ধরনের দৃশ্যের শ্যুটিং হয়। তবে বাস্তব জীবনেও মেয়েদের যোনি থেকে কিছু তরল বেরিয়ে আসতে পারে। সেগুলি আদপে কী, তা এখনও জানতে পারেননি চিকিৎসকরা। তবে খুব একটা জানার চেষ্টা করেছেন বলেও মনে হয় না।

৪। সব মেয়েদের অর্গ্যাজম হয়

এটিও ভুল ধারণা। ১০ থেকে ১৫ শতাংশ মেয়ে আনর্গ্যাজমিয়ায় ভোগেন। মানে তাঁদের কোনও ভাবেই অর্গ্যাজম হয় না। কোনও কারণে যদি তাঁদের বড়সড় ‘ট্রমা’ থাকে কিংবা অ্যান্টিডিপ্রেসান্ট খেতে হয়, তা হলে এই ধরনের সমস্যা হতে পারে। আবার অনেক ক্ষেত্রে কোনও কারণ ছাড়াই হয়। তবে তার মানে এই নয়, যে সেই মেয়েরা হতাশায় ভুগছেন। অর্গ্যাজম ছাড়াও তাঁরা তাঁদের যৌনজীবন যথেষ্ট উপভোগ করেন।


৫। মেয়েদের সব সময়ে একাধিক অর্গ্যাজম হয়

সিনেমা এবং জনপ্রিয় টিভি সিরিজ দেখে দেখে এই ধরনের একটি ধারণা তৈরি হতে পারে ছেলেদের মনে। মাল্টিপ্‌ল অর্গ্যাজম বা একের পর এক অর্গ্যাজম নাকি সর্বক্ষণ হচ্ছে মেয়েদের। সত্যিটা আদপে উল্টো। বেশির ভাগ সময়ে একটি অর্গ্যাজম হতেই যথেষ্ট সময় লেগে যায় মেয়েদের শরীরে। তবে এমন কিছু হওয়া যে অসম্ভব, তা নয়। অনেক মেয়েই কিছু কিছু ক্ষেত্রে একাধিক অর্গ্যাজম অনুভব করতে পারেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status