ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
বাগাতিপাড়া পৌরনির্বাচনে ৫ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 December, 2021, 8:19 PM

বাগাতিপাড়া পৌরনির্বাচনে ৫ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বাগাতিপাড়া পৌরনির্বাচনে ৫ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নাটোরের বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মেয়র পদের প্রার্থীগণ মনোনয়নপত্র দাখিল করে। বুধবার দুপুরে থানা সাবেক সভাপতি, বাগাতিপাড়া ছাত্রদল, থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও লক্ষনহাটী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম লেলিন পৌর মেয়র পদে মনোনয়পত্র দাখিল করেন।

এসময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি গোলাম মোস্তফা নয়ন, থানা বিএনপি’র মহিলা সভানেত্রী খোদেজা বেগম আল্লাদী, ৪ নং দয়ারামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাঃ মোঃ আনসার আলী মন্ডল সহ বি.এন.পি’র অঙ্গসংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

বাগাতিপাড়া পৌরনির্বাচনে ৫ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বাগাতিপাড়া পৌরনির্বাচনে ৫ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পৌর বিএনপি’র সাবেক সভাপতি বর্তমান অহবায়ক মোঃ জামাল উদ্দিন মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করে। এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান, বর্তমান আহবায়ক, সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সচিব হাফিজুর রহমান বর্তমান মেয়র মোশাররফ হোসেন ও পৌর ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বি.এন.পি’র অঙ্গসংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী উপাধ্যক্ষ শাহিদা খাতুন তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুপুরে উপজেলা নির্বাচন অফিসে উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মজিদের কাছে তার মনোনয়পত্র জমা দেন। এসময় তার সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারন সম্পাদক সেকেন্দার রহমানসহ বিভিন্ন পর্যায়ের বেশকিছু নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে প্রায় সহস্রাধিক নেতা-কর্মী এক মিছিল নিয়ে প্রার্থীর সঙ্গে উপজেলা চত্ত্বরে নির্বাচন কার্যালয়ের সামনে জড়ো হন।

বাগাতিপাড়া পৌরনির্বাচনে ৫ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বাগাতিপাড়া পৌরনির্বাচনে ৫ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মনোনয়নপত্র জমাদানকালে বাইরে নেতা-কর্মীরা মুহুর্মুহু ‘জয়বাংলা’ এবং ‘নৌকা-নৌকা’ শ্লোগানে উপজেলা চত্তর মুখরিত হয়ে উঠে। এদিকে এদিন প্রার্থী শাহিদা খাতুনের বাড়িতে জেলা আওয়ামী লীগের সভাপতি নাটোর-৪ আসনের সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল, সাবেক সাংসদ আবুল কালাম আজাদ, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেনসহ বেশ কিছু নেতা-কর্মীরা প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

এদিকে সূত্রে জানা গেছে, মেয়র পদে প্রথমবারের মত একজন নারী প্রার্থীকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শাহিদা খাতুনকে মনোনয়ন দেয়া হয়। এই মনোনয়নের মধ্য দিয়ে বাগাতিপাড়া পৌরসভার নির্বাচনের ইতিহাসে মেয়র পদে প্রথমবারে মতো একজন নারী প্রার্থী সুযোগ পেয়েছেন। শাহিদা খাতুন বাগাতিপাড়া মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স শেষে ১৯৯৬ সালে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।

বাগাতিপাড়া পৌরনির্বাচনে ৫ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বাগাতিপাড়া পৌরনির্বাচনে ৫ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ময়মুর সুলতান দুপুরে মনোনয়পত্র জমা দেন। মনোনয়পত্র জমাদানকালে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ বেলাল উদ্দিন প্রামানিক, পৌর আওয়ামী লীগের ওয়ার্ড সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগের ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মোঃ মুকুল হোসেন সহ পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

বাগাতিপাড়া পৌর মহিলা কারিগরি স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আনোয়ার হোসেন মনোনয়পত্র দাখিল করে। এসময় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ জুলফিকার আলী, ফাগুয়াড়দিয়াড় মহিলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ মোঃ নজরুল ইসলাম সহ অন্যন্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।  

পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, বাগাতিপাড়া পৌরসভা ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০৬ সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে একাধারে প্রশাসক, পৌর চেয়ারম্যান এবং মেয়র পদে টানা ১৭ বছর দায়িত্ব পালন করেন মোশাররফ হোসেন। মামলা জটিলতায় আটকে থাকার পর দ্বিতীয়বারের মতো এই পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী এই পৌরসভায় আগামী ১৬ জানুয়ারী ভোট গ্রহন। এছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। এই পৌরসভায় ৯ টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছে ৮ হাজার ৪০১ জন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status