ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের রাষ্ট্রপতিকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত মিগ টুয়েন্টি নাইন উপহার দিলেন ভারতের রাষ্ট্রপতি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 15 December, 2021, 10:44 PM

বাংলাদেশের রাষ্ট্রপতিকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত মিগ টুয়েন্টি নাইন উপহার দিলেন ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতিকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত মিগ টুয়েন্টি নাইন উপহার দিলেন ভারতের রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে যান সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ সময়, রামনাথ কোবিন্দ উপহারস্বরূপ মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি মিগ টুয়েন্টি নাইন ও একটি ট্যাঙ্কের রেপ্লিকা তুলে দেন রাষ্ট্রপতির কাছে।

এসব উপহার জাদুঘরে প্রদর্শন করা হবে বলে জানা গেছে। বৈঠকের পাশাপাশি কোবিন্দের সম্মানে আয়োজিত নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।


তিন দিনের সফরে ঢাকায় এসে ভারতের রাষ্ট্রপতি বঙ্গভবনে গেলে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার সহধর্মিনী। পরে দুই শীর্ষ নেতা বসেন বৈঠকে।

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে অনুষ্ঠিত এবারের এই সফরকে স্মৃতির ফলকে তুলে রাখার পাশাপাশি বন্ধুত্বের নিদর্শনও দেখা গেলো বঙ্গভবনে।

রাষ্ট্রপ্রধান আবদুল হামিদকে উপহার স্বরূপ মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি মিগ-২৯ এবং টি-৫৫ ট্যাঙ্কের রেপ্লিকা তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পরবর্তীতে জাদুঘরে এই যুদ্ধাস্ত্র প্রদর্শন করা হবে নতুন প্রজন্মের জন্য।

এরপরে, বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে স্ত্রী সবিতা কোবিন্দ ও মেয়ে স্বাতী কোবিন্দকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন রামনাথ। এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি ও জাতীয় সংসদের স্পিকারসহ মন্ত্রিপরিষদের সদস্যরা।

পরে ভোজসভার পাশাপাশি শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দসহ উপস্থিত শীর্ষ নেতারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status