|
প্রেসিডেন্ট বুশকে জুতা মারার ১৩ বছর (ভিডিও)
নতুন সময় ডেস্ক
|
![]() প্রেসিডেন্ট বুশকে জুতা মারার ১৩ বছর (ভিডিও) তখন ইরাকি প্রেসিডেন্ট নুরি আল-মালিকিও সেখানে উপস্থিত ছিলেন। জুতা নিক্ষেপের সময় ওই সাংবাদিক চিৎকার করে বলেন, কুকুর, এই নে তোর বিদায়ী চুমু। হামলায় বুশ আহত না হলেও পরবর্তীতে জায়েদিকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সাজা কমিয়ে আনায় ৯ মাস তাকে কারাভোগ করতে হয়েছে। ২০০৯ সালের ১৫ সেপ্টেম্বর কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন। জায়েদির ওই জুতাকে স্মরণীয় করে রাখতে ২০০৯ সালের ২৭ জানুয়ারি তিকরিতে একটি ব্রোঞ্জের ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে। তবে কারাগারে থাকাকালে আল-বাগদাদিয়া টেলিভিশনের ওই সাংবাদিককে নির্যাতন করার অভিযোগ রয়েছে। তার নিক্ষেপ করা জুতা ইরাকি যাদুঘরে রাখার দাবি করা হলেও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সেটি ধ্বংস করে দিয়েছে। তার এই কর্মকাণ্ডে উৎসাহিত হয়ে বিশ্বজুড়ে বিভিন্ন রাজনৈতিক প্রতিবাদে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। ভিডিও
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
