ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
দেড় কোটির গাড়ি কিনলেন কিয়ারা আদভানি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 December, 2021, 12:24 AM

দেড় কোটির গাড়ি কিনলেন কিয়ারা আদভানি

দেড় কোটির গাড়ি কিনলেন কিয়ারা আদভানি

অডি এ৮ এল মডেলের গাড়ি কিনলেন বলিউডের তরুণ অভিনেত্রী কিয়ারা আদভানি। তিনি প্রায় এক কোটি ৫৬ লাখ রুপিতে বুধবার কালো রঙের গাড়িটি কিনেছেন এক প্রতিবেদনে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

নিজের সংগ্রহে থাকা গাড়ির মধ্যে বিএমডব্লিউ এক্স৫, মার্জিডিজ বেঞ্জ ই-ক্লাস, বিএমডব্লিউ ৫৩০ডি’র পর অডি’র নতুন মডেলের গাড়িটিও যুক্ত করলেন এ অভিনেত্রী।

অডি ইন্ডিয়ার অফিসিয়াল টুইটারে সদ্য কেনা গাড়ির সঙ্গে কিয়ারার একটি ছবি পোস্ট করে লেখা হয়, “প্রগতি ও সৃজনশীলতা একসঙ্গে এগিয়ে যাবে। অডি’র অভিজ্ঞতা নেওয়ার জন্য কিয়ারা আদভানিকে স্বাগত জানাচ্ছি।” ২০২১ সালের অগাস্টে অ্যামাজন প্রাইমের ‘শেরশাহ’ চলচ্চিত্র অভিনয় করে প্রশংশিত হয়েছেন কিয়ারা।

করণ জোহরের ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় ও রাজ মেহতার পরিচালনায় 'যুগ যুগ জিও' ছবিতে অভিনয় করছেন কিয়ারা; তার বিপরীতে আছেন বরুণ ধাওয়ান। করোনাভাইরাসের মধ্যে সিনেমাটির দৃশ্যধারণ স্থগিত ছিল; শিগগিরই শুরু হবে।

এটি ছাড়াও কার্তিক আরিয়ানের বিপরীতে ‘ভুল ভুলাইয়া ২’ ও বরুণের বিপরীতে ‘মিস্টার লেলে’ নামে আরেকটি সিনেমা তার হাতে রয়েছে। ২০১৪ সালের ‘ফুগলি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করার পর ২০১৬ সালে ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ও ২০১৯ সালে ‘কবির সিং’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচিত হন কিয়ারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status