ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
মেঘলার গতিবিধি ভিডিও কলে নজরদারি করতেন স্বামী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 December, 2021, 10:52 AM

মেঘলার গতিবিধি ভিডিও কলে নজরদারি করতেন স্বামী

মেঘলার গতিবিধি ভিডিও কলে নজরদারি করতেন স্বামী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্রী ইলমা চৌধুরী মেঘলার অপমৃত্যুর ঘটনায় তার স্বামী  ইফতেখার আবেদীনকে আটক করা হয়েছে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, সুরতহালে মেঘলার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

মেঘলার সহপাঠী আশিকুর রহমান জানিয়েছেন, কয়েকদিন আগে মেঘলা মানোন্নয়ন পরীক্ষা দেওয়ার জন্য এসেছিল। সেদিন তার সঙ্গে বাসার কাজের মেয়েকে পাঠানো হয়। তখন আমাদের কিছু বলতে চাইছিল। কিন্তু পুরো সময় তাকে ভিডিও কলে থাকতে হয়েছিল। ইলমা কোথায় যাচ্ছে, কি করছে- তা তার স্বামী পর্যবেক্ষণ করছিলো।

আরেক সহপাঠী নুসরাত তিথি জানান, তার স্বামীর সঙ্গে একটু ঝামেলা চলছিল। করোনার মধ্যে বিয়ে হওয়ার পর মেঘলা ক্যাম্পাসে আসেনি। একদিন ফরম ফিলআপ করতে এসেছিলো। সেদিন ভিডিও কলে থাকতে হয়েছে তাকে। মেঘলাকে তার মা-বাবার সঙ্গে যোগাযোগ করতে দিতো না

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status