ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
প্রেমিককে বিয়ে করতে গণধর্ষণের অভিযোগ, সিসিটিভি ঘেটে অবাক পুলিশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 December, 2021, 11:00 AM

প্রেমিককে বিয়ে করতে গণধর্ষণের অভিযোগ, সিসিটিভি ঘেটে অবাক পুলিশ

প্রেমিককে বিয়ে করতে গণধর্ষণের অভিযোগ, সিসিটিভি ঘেটে অবাক পুলিশ

ভারতের মহারাষ্ট্রের নাগপুরে প্রেমিককে বিয়ে করতে গণধর্ষণের মিথ্যা অভিযোগ দায়ের করেছেন ১৯ বছরের এক তরুণী। গত সোমবার বেলা ১১টার দিকে কালামনা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন ওই তরুণী।

পরে নাগপুরের পুলিশ কমিশনার অমিতেশ কুমার ও অন্যান্য সিনিয়র কর্মকর্তাসহ এক হাজারের বেশি আইনশৃঙ্খলারক্ষা বাহিনীর সদস্য এ নিয়ে তদন্ত শুরু করেন। খবর ট্রিবিউন ইন্ডিয়া'র।

পুরো শহরের ২৫০টিরও বেশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ কর্মকর্তারা বুঝতে পারেন যে ওই তরুণী গণধর্ষণের মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। পরে ওই তরুণী পুলিশকে জানান, তিনি তার বয়ফ্রেন্ডকে বিয়ে করার জন্য এই কাজ করেছেন।

এর আগে ওই তরুণী তার অভিযোগে উল্লেখ করেন, দুজন ওই তরুণীকে নাগপুরের চিখালি গ্রামের নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করে।

তিনি দাবি করেন, সকালে তার গানের ক্লাসে যাওয়ার পথে সাদা ভ্যানে চড়ে দুজন ব্যক্তি তার কাছে রাস্তা জানতে চায়। তখন একজন ব্যক্তি তাকে জোর করে ভ্যানে তুলে নেয় এবং কাপড় দিয়ে মুখ ঢেকে দেয়। পরে তারা নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করে।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status