ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
আমি সোশ্যাল মিডিয়ার হিরো না -বাপ্পি চৌধুরী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 December, 2021, 4:15 PM

আমি সোশ্যাল মিডিয়ার হিরো না -বাপ্পি চৌধুরী

আমি সোশ্যাল মিডিয়ার হিরো না -বাপ্পি চৌধুরী

ঢাকাই সিনেমার জনপ্রিয় বাপ্পি চৌধুরী। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন। সেখানে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যান তিনি। এরপর নিজের মতো করে সেখানে সময় কাটাচ্ছেন। বলা যায় ছুটির মুডেই রয়েছেন তিনি। থাকবেন আরও কিছুদিন। মুঠোফোন মারফত মানবজমিনের সঙ্গে আলাপ হয় এ নায়কের। কেমন আছেন? বাপ্পি চৌধুরী বলেন, এই তো আছি ভালোই।

করোনার কারণে অনেকদিন দেশের বাইরে যাননি। কেমন সময় কাটছে নিউইয়র্কে? এ নায়ক বলেন, কিছুদিন আগে আমার জন্মদিন গেলো।

দেশের বাইরে প্রথমবার অন্যরকমভাবে দিনটি উদযাপন করেছি। আর এখন প্রায় প্রতিদিনই ঘুরতে বের হচ্ছি। বিভিন্ন জায়গায় যাচ্ছি। সবমিলিয়ে ভালো সময় কাটছে। তবে পরিবার এবং দেশকে মিস করছি। কারণ দেশের বাইরে খুব বেশিদিন থাকতে ভালো লাগে না। এর আগে একবার নিউইয়র্কে মাত্র চার দিন থেকে দেশে চলে আসি। এবার দেশে ফিরবেন কবে? বাপ্পি বলেন, খুব শিগগিরই দেশে চলে আসবো। আমার নুতন সিনেমা ‘কুস্তিগির’ এর শুটিং আছে জানুয়ারিতে। তাহলে তো বেশিদিন বাকি নেই। প্রস্তুতিরও তো একটা ব্যাপার আছে? বাপ্পির উত্তর, প্রস্তুতি শুরু করে দিয়েছি ইতোমধ্যেই। এখানে নিয়মিত জিম করছি।

নিজেকে আরও ফিট করার জন্য ঘাম ঝরাচ্ছি। বিভিন্ন অনুশীলন করছি। ‘যন্ত্রণা’ ও ‘জয় বাংলা’র পর আবারও আপনার নায়িকা জাহারা মিতু। একের পর এক জুটি বেঁধে কাজ করার বিশেষ কোনো কারণ আছে? গুঞ্জন আছে আপনারা প্রেম করছেন? হেসে বাপ্পি বলেন, প্রথমত আমার বিপরীতে কে অভিনয় করবে এটা পরিচালক ঠিক করে থাকেন। আর প্রেমের গুঞ্জন যেটা সেটা নতুন কিছু নয় আমার কাছে। আমি যে নায়িকার সঙ্গেই কাজ করি তার সঙ্গেই প্রেমের গুজব রটে। মিতুর সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক, তুই তোকারির সম্পর্ক।

আমাদের বোঝাপড়াটা ভালো। সহশিল্পী হিসেবেও ও দারুণ। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। ইদানীং যে ছবিগুলো মুক্তি পাচ্ছে সেগুলোতে সোশ্যাল মিডিয়ায় একটা হাইপ উঠছে। কিন্তু আপনার সিনেমা মুক্তির সময় এমনটা কম হয়। কারণ কী? বাপ্পি চৌধুরী বলেন, সোশ্যাল মিডিয়ায় হাইপ তোলার জন্য মিডিয়া সার্কেল বা গ্রুপ মেইনটেন করতে হয়। যেটা আমি করি না। তাই আমার সিনেমা সম্পর্কিত বিষয় কম আসে।

আসলে আমি সোশ্যাল মিডিয়ার হিরো না। হাইপ তোলার কোনো ইচ্ছে আমার নেই। আমার বিশ্বাস, সোশ্যাল মিডিয়ায় পোস্ট, লেখালেখি না হলেও আমার সিনেমা মুক্তি পেলে দর্শক হলে যাবেই। কারণ ভক্তরা সোশ্যাল মিডিয়ায় পোস্টের অপেক্ষায় থাকে না। ভালো ছবির খবর তারা রাখে এবং নিজ দায়িত্ব জেনে হলে গিয়ে দেখে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status