ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ঝুলন গোস্বামীর বায়োপিকে থাকছেন না আনুশকা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 December, 2021, 4:23 PM

ঝুলন গোস্বামীর বায়োপিকে থাকছেন না আনুশকা!

ঝুলন গোস্বামীর বায়োপিকে থাকছেন না আনুশকা!

বলিউডে জোর খবর। ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’ থেকে নাকি সরে দাঁড়ালেন আনুশকা শর্মা! যে ছবি দিয়েই ২০১৮-এর পর বলিউডে কামব্যাক করার কথা ছিল আনুশকা শর্মার। সেই ছবিতে সহ-প্রযোজক হিসেবে যুক্ত থাকলেও, নাম ভূমিকায় নাকি তাকে দেখা যাবে না। মুম্বইয়ের এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই ছবিতে নাকি আনুশকা শর্মার জায়গায় এন্ট্রি নিতে চলেছেন নেটফ্লিক্সের ছবি ‘বুলবুল’ খ্যাত তৃপ্তি দিমরি।

ঝুলন গোস্বামীকে নিয়ে বায়োপিক তৈরি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল একটি ছবি। যেখানে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে দেখা গিয়েছিল আনুশকা শর্মাকে। তবে সেই ছবিটি এই বায়োপিকের কিনা তা নিয়ে বলিউডে প্রচুর গুঞ্জন ছিল। প্রথমে করোনা, পরে আনুশকা অন্তঃস্বত্ত্বা হওয়ায় বার বার এই ছবির শুটিং পায় বাধা।

শোনা যাচ্ছে, এবার নাকি খুব শীঘ্রই তৃপ্তি দিমরিকে নিয়েই বায়োপিকের ছবির শুটিং শুরু হবে। ঝুলনের ভূমিকায় আর দেখা যাবে না বিরাটপত্নী আনুশকা কে। এর নেপথ্যের কারণ কী? প্রকাশ্যে তা না এলেও নিন্দুকরা মনে করছেন সম্প্রতি বিরাটের সঙ্গে বোর্ডের যে দ্বন্দ্ব তৈরি হয়েছে তার জন্যই ক্রিকেটারের জীবন নিয়ে তৈরি ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আনুশকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status