ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
নিজেকে নিয়েই মজা করলেন প্রসেনজিৎ! ভাইরাল নতুন বিজ্ঞাপনের ভিডিও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 December, 2021, 4:35 PM

নিজেকে নিয়েই মজা করলেন প্রসেনজিৎ! ভাইরাল নতুন বিজ্ঞাপনের ভিডিও

নিজেকে নিয়েই মজা করলেন প্রসেনজিৎ! ভাইরাল নতুন বিজ্ঞাপনের ভিডিও

নিজেকে নিয়ে রসিকতা করতে পারেন যিনি, তাঁর রসবোধই শ্রেষ্ঠ। চিরকালীন এক প্রবাদকেই যেন নতুন করে সত্যিই প্রমাণ করলেন তিনি। তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । গত মাসেই অনলাইনে খাবার অর্ডার দিয়েও তা না পেয়ে ফুড ডেলিভারি সংস্থা সুইগির বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি লিখেছিলেন তিনি। আর সেজন্য ট্রোলড হতে হয়েছিল তাঁকে। কিন্তু এবার একটি কেকের বিজ্ঞাপনে সেই ঘটনায় আরেকবার অভিনয় করলেন তিনি! যা দেখে মুগ্ধ নেট দুনিয়া। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই বিজ্ঞাপনের ভিডিও।

ঠিক কী দেখা গিয়েছে বিজ্ঞাপনে? সেখানে প্রসেনজিৎকে বলতে শোনা গিয়েছে, তিনি কেক পাননি। অর্ডার করা সত্ত্বেও তা ডেলিভারি হয়নি। এবং একথা তিনি জানাচ্ছেন মাকে। আসলে বাণিজ্যিক ছবিতে এই ধরনের সংলাপ বলতে শোনা যায় প্রসেনজিৎকে। সেই স্বরই ফিরিয়ে আনলেন টলিউডের মহাতারকা। এবং এরপর দেখা যায়, তাঁর এই কেক না পাওয়ার ঘটনাটি ‘ব্রেকিং নিউজ’ হয়ে যাচ্ছে!

বিভিন্ন নিউজ চ্যানেল ও সোশ্যাল মিডিয়া সাইটে ছড়িয়ে পড়ছে ‘বুম্বাদা (ইন্ডাস্ট্রিতে এই নামেই বেশি পরিচিত তিনি) ক্ষুধার্ত’। ঠিক যেমন গত মাসে হয়েছিল। শেষে মুশকিল আসান হয়ে অবতীর্ণ হন খোদ সান্টা ক্লজ। তাঁরই কারসাজিতে প্রসেনজিৎ বাড়ি থেকে বেরোতেই কার্যত যেন চাপা পড়ে যান কেকের বৃষ্টিতে।

বিজ্ঞাপনের ভিডিওটি নিজের টুইটার হ্য়ান্ডলে শেয়ার করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। প্রশংসা করেন প্রসেনজিতের ‘স্পোর্টসম্যান স্পিরিটে’র। লেখেন, ”হ্যাটস অফ।” ভিডিওটি শেয়ার করেছেন অনেকেই। তারকাদের ট্রোল করা হলে বেশির ভাগ ক্ষেত্রেই তাঁরা মেজাজ হারান। কিন্তু সেই প্রবণতার উলটো পথে হেঁটে কার্যতই যেন এক নতুন ট্রেন্ডের সূচনা করলেন প্রসেনজিৎ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status