ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩
দক্ষিণ আফ্রিকার মাটিতে হৃদয়ের ইতিহাস গড়া ট্রিপল সেঞ্চুরি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 2 September, 2026, 7:22 PM

দক্ষিণ আফ্রিকার মাটিতে হৃদয়ের ইতিহাস গড়া ট্রিপল সেঞ্চুরি

দক্ষিণ আফ্রিকার মাটিতে হৃদয়ের ইতিহাস গড়া ট্রিপল সেঞ্চুরি

২০২০ সালের ফেব্রুয়ারিতে পচেফস্ট্রুমের যে মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন, সেই মাঠেই ‘এ’ দলের হয়ে নতুন ইতিহাস গড়লেন তাওহীদ হৃদয়। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের এই ব্যাটার।

বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকটে কোনো বাংলাদেশি ব্যাটারের এটিই প্রথম ট্রিপল সেঞ্চুরি। একই সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ৩০০ পেরোলেন হৃদয়। এর আগে এই কীর্তি ছিল শুধু রাকিবুল হাসান ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবালের।

দক্ষিণ আফ্রিকার মাটিতেও হৃদয়ের এই ইনিংস ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। স্বীকৃত প্রথম শ্রেণির ক্রিকেটে দক্ষিণ আফ্রিকায় কোনো বিদেশি ব্যাটারের দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরি এটি। আর ২২ বছর নিষেধাজ্ঞা কাটিয়ে দেশটির ক্রিকেটে ফেরার পর এমন কীর্তি গড়া ব্যাটারদের তালিকায় হৃদয় অষ্টম।

ট্রিপল সেঞ্চুরির পথে হৃদয় ভেঙেছেন বাংলাদেশের ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও। এতদিন এই রেকর্ড ছিল শাহরিয়ার হোসেন বিদ্যুতের। ২০০৩ সালে করাচিতে ডিফেন্স হাউজিং কমিটির বিপক্ষে ২১৮ রান করেছিলেন এই ওপেনার।

আগের দিনের ২০৪ রান নিয়ে আজ ব্যাটিং শুরু করেন হৃদয়। দ্বিতীয় সেশনেই ইতিহাস গড়া ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন বাংলাদেশ ‘এ’ দলের এই অধিনায়ক।

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে দুটি ট্রিপল সেঞ্চুরি ছিল। ২০০৬-০৭ মৌসুমে বরিশাল বিভাগের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে রাকিবুল হাসান করেছিলেন ৩১৩ রান। এরপর ২০১৯-২০ মৌসুমে বিসিএলে ইস্ট জোনের হয়ে তামিম ইকবালের ব্যাট থেকে আসে ৩৩৪ রানের দুর্দান্ত ইনিংস। এবার তৃতীয় ব্যাটার হিসেবে সেই তালিকায় যুক্ত হলেন হৃদয়।

হৃদয়ের ইতিহাস গড়ায় দারুণ ভূমিকা রেখেছেন ১০ নম্বরে ব্যাটিংয়ে নামা রেজাউর রহমান রাজা। বাংলাদেশ যখন অষ্টম উইকেট হারায়, হৃদয়ের নামের পাশে তখন ২২৫ রান। তবে রাজার দারুণ সঙ্গে ৪৫০ বলে ৩০০ রান পূর্ব করেন হৃদয়। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণিতে সর্বোচ্চ রান। 

বাংলাদেশের হয়ে যে কোনো পর্যায়ে সর্বোচ্চ রান

১. তাওহীদ হৃদয়: ৩০০*
২. শাহরিয়ার হোসেন বিদ্যুৎ: ২১৮
৩. জাভেদ ওমর: ১৭৩
৪. জাকির হাসান: ১৭৩
৫. জাকের আলী: ১৭২

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status