|
আমার হিজাব দিন দিন ছোট হয়ে যাচ্ছিল, মডেলিং ছাড়তে বাধ্য হন হালিমা এডেন
নতুন সময় ডেস্ক
|
|
আমার হিজাব দিন দিন ছোট হয়ে যাচ্ছিল, মডেলিং ছাড়তে বাধ্য হন হালিমা এডেন সম্প্রতি এক সাক্ষাৎকারে ডিজাইনার টমি হিরফিগারের সঙ্গে দেখা যায় তাঁকে। জল্পনা শুরু হয়, তিনি ফের র্যাম্পে ফিরছেন কিনা। সাক্ষাৎকারে হালিমা জানান, নিজেকে আর চিনতে পারছিলেন না। ‘‘আমি যে দলের সঙ্গে কাজ করতাম, তাঁদের বিশ্বাস করেছিলাম। সেটাই ভুল হয়েছিল। ![]() আমার হিজাব দিন দিন ছোট হয়ে যাচ্ছিল, মডেলিং ছাড়তে বাধ্য হন হালিমা এডেন হালিমা মনে করেন বর্ণ-বৈচিত্র বা যে কোনও ধরনের বৈচিত্র এই ইন্ডাস্ট্রিতে নাম-মাত্র, লোক দেখানোর জন্য। আদপে ছবিটা আলাদা। ‘‘শুধু র্যাম্পে বৈচিত্র নিয়ে কী হবে। মেকআপ আর্টিস্ট, স্টাইলিস্ট, টিমের বাকি সদস্যে বৈচিত্র থাকলে তবেই নানা ধরনের মানুষ এখানে কাজ করতে পারবে,’’ বললেন হালিমা। তিনি মনে করেন, সত্যিটা সকলের সামনে এলে তাঁর মতো আরও অনেকে জোর পাবেন। তাই মডেলিং ছাড়ার দু’বছর পর তিনি মুখ খুললেন সকলের সামনে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
