ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
স্ট্যান্ডার্ড ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 December, 2021, 5:44 PM

স্ট্যান্ডার্ড ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

স্ট্যান্ডার্ড ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (জেনারেল) ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) পদে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অভিজ্ঞতা ছাড়াই অনলাইনে আবেদন করতে পারবেন।

    পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (জেনারেল)
    পদসংখ্যা: উল্লেখ নেই
    যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। যেকোনো বিষয়ে সিজিপিএ ৪.০-এর স্কেলে ৩.০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৫-এর স্কেলে ৩.৭৫ থাকতে হবে। ইংরেজি ও কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
    বয়স: ৩০ নভেম্বর ২০২১ তারিখে ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
    চাকরির ধরন: পূর্ণকালীন
    কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
    বেতন: প্রথম এক বছর ২৭০০০ টাকা। এক বছর পর অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ও সব সুযোগ-সুবিধা পাবেন।

    পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)
    পদসংখ্যা: উল্লেখ নেই
    যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। যেকোনো বিষয়ে সিজিপিএ ৪.০-এর স্কেলে ২.৮৫ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৫-এর স্কেলে ৩.৫ থাকতে হবে। ইংরেজি ও কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
    বয়স: ৩০ নভেম্বর ২০২১ তারিখে ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
    চাকরির ধরন: পূর্ণকালীন
    কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
    বেতন: প্রথম এক বছর ২৭০০০ টাকা। এক বছর পর অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ও সব সুযোগ-সুবিধা পাবেন।


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের স্ট্যান্ডার্ড ব্যাংকের ওয়েবসাইটের এই লিংকে ক্লিক করে নিয়োগসংক্রান্ত বিস্তারিত জেনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৭ জানুয়ারি ২০২২।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status