ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
পাটুরিয়ায় নদী পারের অপেক্ষায় সহস্রাধিক যান
মোহাম্মদ ইউনুস আলি, মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: Thursday, 16 December, 2021, 6:52 PM

পাটুরিয়ায় নদী পারের অপেক্ষায় সহস্রাধিক যান

পাটুরিয়ায় নদী পারের অপেক্ষায় সহস্রাধিক যান

টানা তিন দিন সরকারি ছুটি পেয়ে গ্রামের বাড়ি ফিরছেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। এ কারণে আজ সকাল থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ পড়েছে।

ফেরিঘাট এলাকায় দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। ৩০ মিনিটের নৌরুট পার হতে ঘাট এলাকায় অপেক্ষায় থাকতে হচ্ছে কয়েক ঘণ্টা। ঘাট এলাকায় যাত্রীবাহী বাস, ছোট গাড়ি ও সাধারণ পণ্যবাহী ট্রাক মিলে সহস্রাধিক যানবাহন নৌপথে পারাপারের অপেক্ষায় রয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশেন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পাটুরিয়ায় নদী পারের অপেক্ষায় সহস্রাধিক যান

পাটুরিয়ায় নদী পারের অপেক্ষায় সহস্রাধিক যান

ফেরিঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও সাপ্তাহিক ছুটি থাকার কারণে বৃহস্পতিবার মধ্যরাত থেকেই যানবাহনের বাড়তি চাপ পড়তে শুরু করে পাটুরিয়া ফেরিঘাট এলাকায়।

হঠাৎ বাড়তি চাপ পড়ায় যানবাহন পারাপারে কিছুটা হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। তবে ফেরিঘাট এলাকায় অপেক্ষায় থাকা এসব যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করার জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোটবড় মিলে ১৬টি ফেরি চলাচল করছে। পাটুরিয়া ফেরিঘাট এলাকায় শতাধিক বাস, চার শতাধিক ব্যক্তিগত ছোট গাড়ি এবং পাঁচ শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক নৌপথ পারাপারের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, তিন দিনের ছুটির কারণে দেশের বাড়ি ফিরছেন মানুষ। এ কারণে সকাল থেকেই পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের চাপ রয়েছে।

তবে নৌপথে ১৬টি ফেরি দিয়ে অপেক্ষমাণ যানবাহনগুলোকে পারাপার করা হচ্ছে। সবশেষ ফেরিঘাট এলাকায় বাস, ছোট গাড়ি ও ট্রাক মিলে সহস্রাধিক যানবাহন নৌপথ পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানান ডিজিএম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status