ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
মায়ের বকুনির প্রতিশোধ নিতে মেয়েকে ধর্ষণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 16 December, 2021, 7:28 PM

মায়ের বকুনির প্রতিশোধ নিতে মেয়েকে ধর্ষণ

মায়ের বকুনির প্রতিশোধ নিতে মেয়েকে ধর্ষণ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার শান্তিনগর এলাকায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মো. কাউসার (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ ডিসেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শিশুটির মায়ের বকুনির প্রতিশোধ নিতে ওই শিশুকে ধর্ষণ করে কাউসার।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, বুধবার দুপুরে শান্তিনগর ৬ নং রোডের বৌদ্ধ মন্দিরের পাশের একটি জায়গায় নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে কাউসার। ধর্ষণের পর ওই শিশুকে চিপস কিনে দিয়ে কাউকে বিষয়টি না জানাতে বলে সে।

এমনকি জানালে তাকে হত্যার হুমকি দেয় সে। স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানতে পেরে ওই শিশুকে হাসপাতালে ভর্তি করেন বাবা। পরে মেয়েটির মা বাদী হয়ে বায়েজিদ বোস্তামি থানায় মামলা দায়ের করেন। ওই শিশুর মায়ের ওপর ক্ষুব্ধ হয়ে ধর্ষণ করে বলে জিজ্ঞাসাবাদে জানায় কাউসার।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, কাউসার ও নির্যাতিতার পরিবার পাশাপাশি বাসায় ভাড়ায় থাকেন। ৮-১০ দিন আগে কাউসার তার কয়েকজন বন্ধুকে নিয়ে কলোনির গলির মুখে কাগজ ও পলিথিন কুড়িয়ে আগুন জ্বালায়। মেয়েটি গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় আগুনে পুড়ে যাওয়া পলিথিন শিশুটির পায়ে লেগে ফোসকা পড়ে যায়। এ ঘটনায় শিশুটির মা কাউসারকে বকাঝকা করেন। এতে কাউসার তার মায়ের উপর ক্ষিপ্ত হয়। বুধবার ওই শিশুর মা-বাবা কর্মস্থলে চলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে কাউসার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status