ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
নিউজিল্যান্ড থেকে সুখবর দিলেন সুজন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 16 December, 2021, 8:04 PM

নিউজিল্যান্ড থেকে সুখবর দিলেন সুজন

নিউজিল্যান্ড থেকে সুখবর দিলেন সুজন

নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দলে নতুন করে কারও করোনা পজিটিভ হয়নি বলে জানিয়েছেন টাইগার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। এখন  কোয়ারেন্টাইন থেকে বের হয়ে অন্য হোটেলে যেতে পারবে বাংলাদেশের খেলোয়াড়রা।

সুজন আরও জানিয়েছেন, অধিনায়ক মোমিনুল হক, মেহেদি হাসান মিরাজসহ আইসোলেশনে থাকা দলের নয় সদস্যকে  ২০ তারিখ পর্যন্ত ক্রাইস্টচার্চের হোটেলেই থাকতে হবে। পরীক্ষার ফল নেগেটিভ হলেই দলের সাথে যোগ দিতে পারবেন তারা। আর স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথকে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।
মহান বিজয় দিবসে বিসিবির পাঠানো ভিডিওবার্তায় সুজন বলেন, ‘বিজয়ের পঞ্চাশ বছরে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের কিছু ভালো খবর আছে এখানে। আমরা মাশাআল্লাহ সবাই নেগেটিভ এসেছি আজকের রিপোর্টে।’

‘আমাদের সবাইকে অনুশীলনের সুযোগ দিয়েছে। আমি ও টিম ম্যানেজার নাফিস ইকবাল এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলেছিলাম যে কীভাবে কী করবো। তো ওরা আজকে আমাদেরকে পজিটিভ নিউজ দিয়েছে। আজকে অনুশীলনেও গিয়েছিলাম, তবে বৃষ্টির কারণে অনুশীলন করতে পারিনি। এখন আমাদের জিম সেশন হবে।’

‘কালকে (শুক্রবার) আমরা এখান থেকে বের হয়ে অন্য একটা হোটেলে যাব। যাদের  ইয়োলো ব্যান্ড ছিল তারা ২০ তারিখ পর্যন্ত এখানে থাকবে। কালকে থেকে তারা জিম ব্যবহার করতে পারবে, আমরা চলে যাবার পরে। পরে ২১ তারিখ আমাদের সঙ্গে যোগ দেবে তারা। রঙ্গনা হেরাথকে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। বাকি সবাই সুস্থ আছি। আলহামদুলিল্লাহ।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status