|
বিশ্বের প্রশংসিত পুরুষের তালিকায় তিন ধাপ এগিয়ে শাহরুখ
নতুন সময় ডেস্ক
|
![]() বিশ্বের প্রশংসিত পুরুষের তালিকায় তিন ধাপ এগিয়ে শাহরুখ ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই সমীক্ষায় ৩৮টি দেশের চার হাজার ২০০ জনেরও বেশি মানুষের ওপর এ জরিপ করা হয়েছে। ২০ জনের সেই তালিকায় ক্রমিক অনুসারে স্থান পেয়েছেন বারাক ওবামা, বিল গেটস, শি জিংপিং, ক্রিশ্চিয়ানো রোনালদো, জ্যাকি চান, ইলন মাস্ক, লিওনেল মেসি, নরেন্দ্র মোদি, ভ্লাদিমির পুতিন, জ্যাক মা, ওয়ারেন বাফেট, শচীন টেন্ডুলকার, ডোনাল্ড ট্রাম্প, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, পোপ ফ্রান্সিস, ইমরান খান, বিরাট কোহলি, অ্যান্ডি লাউ ও জো বাইডেন। তালিকায় স্থান পাওয়া পাঁচ ভারতীয়ের মধ্যে শাহরুখের তিন ধাপ উন্নতি হলেও অমিতাভ বচ্চন পিয়েছেন এক ধাপ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পিছিয়েছেন চার ধাপ, বিরাট কোহলি দুই ধাপ। নতুন করে যুক্ত হয়ে শচীন টেন্ডুলকার অবস্থান করছেন ১২ নম্বরে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
