|
বিয়ের শুরুর আগে যৌতুক দাবি, কনের বাড়ির মার খেলেন বর, দেখুন ভিডিও
নতুন সময় ডেস্ক
|
|
বিয়ের শুরুর আগে যৌতুক দাবি, কনের বাড়ির মার খেলেন বর, দেখুন ভিডিও সোশ্যাল মিডিয়ায় সেই মারধরের ভিডিও ভাইরালও হয়েছে। পাত্রী পক্ষের অভিযোগ বিয়ে শুরুর ঠিক আগে বর বলেছিলেন নগদ ১০ লক্ষ টাকা পণ চাই তাঁর। নাহলে বিয়ে ভেঙে দেবেন তিনি। কন্যাপক্ষ আরও জানিয়েছেন যে, বিয়ের আগেই নগদ ৩ লক্ষ টাকা এবং এক লক্ষ টাকার হিরের আংটি দেওয়া হয়েছিল বরকে। কিন্তু তারপরেও তাঁদের চাহিদা মেটেনি। এমনকি বিয়ের ঠিক আগেই ফের পণের দাবি তোলেন বর এবং বরপক্ষ। পাত্রপক্ষকে বোঝানোর চেষ্টাও করেন মেয়ের বাড়ির লোকজন। কিন্তু লাভ হয়নি তাতে। বরং পণ না পেলে বিয়ে ভেঙে দেওয়ার কথাতেই অনড় ছিলেন বর। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
