ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬ ● ১৮ আশ্বিন ১৪৩৩
মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 21 December, 2021, 12:28 PM

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের করপোরেট সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস। যেকোনো বিষয়ে স্নাতক পাস হলেই আবেদন করা যাবে। পদ সংশ্লিষ্ট বিষয়ে নূন্যতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীকে অফসেট প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। ডাটা বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে।

যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বিভিন্ন সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। চূড়ান্ত নিয়োগপ্রাপ্ত হলে ঢাকায় কাজ করার আগ্রহ থাকতে হবে।

যেসব কাজ করতে হবে : বিভিন্ন করপোরেট মিটিংয়ে অংশগ্রহণ করতে হবে। এনজিও, বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন এজেন্সিতে অফসেট প্যাকিজেং পণ্য বিক্রয় বাড়াতে কাজ করতে হবে। মার্কেটের চাহিদা অনুসারে পণ্য মান নিয়ে পরামর্শ দিতে হবে। প্রতিষ্ঠানের প্রয়োজনে ব্যবসায়িক কার্যক্রম বৃদ্ধির জন্য সম্পর্কন্নয়ন করতে হবে। ব্যবসায়িক নেটওয়ার্ক বজায় রাখতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ৩০ ডিসেম্বর, ২০২১

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status