ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬ ● ১৮ আশ্বিন ১৪৩৩
রূপায়ণ গ্রুপে চাকরির সুযোগ, বছর শেষেই বাড়বে বেতন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 21 December, 2021, 12:33 PM

রূপায়ণ গ্রুপে চাকরির সুযোগ, বছর শেষেই বাড়বে বেতন

রূপায়ণ গ্রুপে চাকরির সুযোগ, বছর শেষেই বাড়বে বেতন

রূপায়ণ গ্রুপ বছর শেষ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস বিভাগে দক্ষ লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা যোগ্যতানুসারে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে অনলাইনে।

পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ সিনিয়র এক্সিকিউটিভ। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস। যেকোনো বিষয়ে ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে। তবে মার্কেটিংয়ে স্নাতক পাস হলে অগ্রাধিকার দেওয়া হবে।

পদ সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে রিয়েল এস্টেট  বিষয়ক মার্কেটিংয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়স ৩০ বছরের বেশি হওয়া যাবে না।

আগ্রহীদের যোগাযোগ দক্ষতা ও নেগশিয়েশন স্কিল থাকতে হবে। এছাড়াও দলের সদস্যদের সঙ্গে কাজের আগ্রহ, সেলফ মোটিভেটেড করার সক্ষমতা থাকতে হবে।

যেসব কাজ করতে হবে : টার্গেট পূরণে সক্ষম হতে হবে। বিভিন্ন ক্লায়েন্টদের সঙ্গে দেখা করতে হবে। নিত্যনতুন টার্গেট নির্ধারণ ও পূরণে পারদর্শী হতে হবে। কাস্টমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, টিএ ও উৎসব ভাতা প্রদান করা হবে। এছাড়াও বছর শেষে বেতন রিভিউর সুযোগ রয়েছে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ৩০ ডিসেম্বর, ২০২১

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status